contents ৩৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মজলিসে ঘটিয়াছিল যেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, ফলে আমার মনে এমন আশংকা হইল যে, আমি হয়ত মানুষকে প্রভাবিত করার উদ্দেশ্যে আমার বক্তব্যকে বেশ যুক্তিপূর্ণ ও হৃদয়খ্রাহী করিয়া পেশ করিব এবং উহার ফলে আমার এই শাহাদাতের পিছনে এখলাসের পরিবর্তে সুখ্যাতি অর্জনই উদ্দেশ্য হইয়া পড়িবে । একটি আয়াতের মর্ম nS Re CETTE EE EEE BET যে, আপনি তো বলিতেছেন, প্রাণ হারাইবার আশংকা বিদ্যমান থাকা সত্ত্বেও অন্যায়ের প্রতিরোধ করা মোস্তাহাব। অথচ আল্লাহ পাক এরশাদ করিতেছেন- AL Al PAR অর্থঃ “এবং স্বহস্তে নিজেকে ধ্বংসের মুখে ঠেলিয়া দিও না।” (সূরা বাকারাঃ আয়াত ১৯৫) এই আয়াত দ্বারা জানা যায়, জানিয়া শুনিয়া নিজেকে ধ্বংসের মুখে ঠেলিয়া দেওয়া জায়েজ নহে এই প্রশ্নের জবাব দানের পূর্বে আমি প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করিব, একজন মুসলমানের পক্ষে একা কাফেরদের ভীড়ের মাঝে ঢুকিয়া তাহাদের উপর আক্রমণ করা কেমন করিয়া সঙ্গত হইতে পারে- যেই ক্ষেত্রে তাহার ইহাও জানা আছে যে, এই আক্রমণের পর তথা হইতে কোনক্রমেই সে প্রাণ লইয়া ফিরিয়া আসিতে পারিবে নাঃ যদি বলা হয়, এইরূপ অবস্থায়ও ইহা সঙ্গত বটে তবে আমি প্রশ্ন করিব, এইরূপ করিলে কি তাহা বর্ণিত আয়াতের পরিপন্থী কাজ হইবে না? আয়াতে বর্ণিত ‘তাহলুকা’ তথা “ধ্বংসের মুখে ঠেলিয়া দেওয়া” এর অর্থ যদি ইহাই মানিয়া লওয়া হয় যাহা প্রশ্নকর্তা উপলব্ধি করিয়াছে, তবে তো এই আয়াত সেই ব্যক্তির জন্যও প্রতিবন্ধক হইবে, যেই ব্যক্তি আল্লাহর পথে শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হইয়া নিশ্চিত মৃত্যুর কথা জানা থাকা সত্ত্বেও কাফেরদের উপর ঝাপাইয়া পড়িয়া আক্রমণ রচনা করে। কিন্তু আমরা প্রশকর্তার ধারণার সহিত একমত পোষণ করিতে পারিতেছি না । আমাদের সম্মুখে তো হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর উক্তি বিদ্যমান । তিনি বলিয়াছেন, ‘তাহলুকা’ অর্থ একাকী শত্রুদের কাতারে ঢুকিয়া পড়িয়া আক্রমণ করা নহে। বরং উহার অর্থ হইতেছে- আল্লাহর আনুগত্য করিতে গিয়া খানাপিনা ত্যাগ করা । অর্থাৎ আহারাদি ত্যাগ করিয়া নিজের জানকে ধ্বংসের মুখে ঠেলিয়া দেওয়া । এদিকে হযরত বারা ইবনে আজিব (রাঃ) বলেন, ‘তাহলুকা’ বা নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলিয়া দেওয়ার অর্থ হইতেছে- গোনাহ ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।