contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৩৭ পক্ষে এই “অনিষ্ট ও জবরদস্তি” ওজরের মধ্যে গণ্য হইবে না। (দুই) দ্বিতীয় অবস্থা হইল, বৰ্ণিত দুইটি অবস্থাই বিদ্যমান না হওয়া ৷ অর্থাৎ কথা ও কর্ম দ্বারা সেই ব্যক্তিকে অপরাধ হইতে বিরত রাখিতে চেষ্টা করিলে তাহা ফলপ্ৰসু হইবে এবং সেই ব্যক্তির পক্ষ হইতে কোনরূপ অনিষ্টেরও আশংকা নাই । এই অবস্থায় আদেশ-নিষেধকারীকে যথার্থ ক্ষমতাবান মনে করা হইবে এবং এই ক্ষেত্রে “অন্যায়ের প্রতিরোধ” করা তাহার পক্ষে ওয়াজিব হইবে। (তিন) তৃতীয় অবস্থা হইল, উপরোক্ত দুইটি অবস্থার একটি বিদ্যমান এবং অপরটি বিদ্যমান না হওয়া ৷ অর্থাৎ অন্যায়ের প্রতিরোধ করিলে তাহা ফলপ্রসু হইবে না বটে, তবে উহার কারণে সেই ব্যক্তির পক্ষ হইতে কোনরূপ অনিষ্টেরও আশংকা নাই । এই অবস্থায় অন্যায়ের প্রতিরোধ করা ওয়াজিব নহে, বরং মোতস্তাহাব। (চার) চতুর্থ অবস্থা হইল তৃতীয় অবস্থার বিপরীত । অর্থাৎ “নেহী আনিল মুনকার” তথা অন্যায়ের প্রতিরোধ করিলে তাহাতে ফল হওয়ার নিশ্চিত বিশ্বাস আছে বটে, কিন্তু কষ্ট পাইতে হইবে । উদাহরণতঃ এক ব্যক্তি পাথর নিক্ষেপ করিয়া শরাবের পাত্র ভাঙ্গিয়া ফেলিতে পারে এবং বাদ্যযন্ত্র ও গান বাজনার সরঞ্জাম নষ্ট করিয়া দিতে পারে। কিন্তু সেই ব্যক্তি ইহাও জানে যে, পাপী লোকটি আমার এই আচরণ নীরবে মানিয়া লইবে না। বরং সে হয়ত আমার নিক্ষিপ্ত পাথরটি দ্বারাই আমার মাথা ফাটাইয়া দিবে । এইরূপ অবস্থায় অন্যায়ের প্রতিরোধ করা ওয়াজিবও নহে এবং হারামও নহে । বরং মোস্তাহাব। ইতিপূর্বে আমরা জালেম শাসকের সম্মুখে সত্য প্রকাশ সংক্রান্ত যেই বিবরণ উল্লেখ করিয়াছি, তাহা এই শেষোক্ত অবস্থারই উদাহরণ । অবশ্য এই বিষয়ে সন্দেহের কিছুমাত্র অবকাশ নাই যে, এই ক্ষেত্রে “অন্যায়ের প্রতিরোধ” অত্যন্ত বিপদজনক । অর্থাৎ এই ক্ষেত্রে অন্যায়ের প্রতিরোধ করিতে যাওয়ার অর্থ হইতেছে, সংশ্লিষ্ট ব্যক্তি নিজের জীবনকে বাজী রাখিয়া সামনে অগ্রসর হইতেছে এবং এই বাজীতে সে যে কোন সময় হারিয়া গিয়া তাহার জীবনের বিপর্যয় ঘটিতে পারে। হযরত আবু সুলাইমান দারানী (রহঃ) বলেন, একবার আমি এক খলীফার মুখে এমন কিছু কথা শুনিলাম যাহা ছিল স্পষ্ট গোমরাহী ও বিভ্রান্তিতে পরিপূর্ণ ৷ আর এই ক্ষেত্রে উহার প্রতিবাদ করাও জরুরী ছিল। এমতাবস্থায় আমি এইরূপ মনস্থ করিলাম যে, আমি খলীফার বক্তব্যের প্রতিবাদ করিয়া এই প্রসঙ্গে যাহা সত্য ও যথার্থ তাহা প্রকাশ করিব । আর এই কথাও আমার জানা ছিল ঘে, খলীফা আমার এই প্রতিবাদকে অপরাধের মধ্যে গণ্য করিয়া উহার শাস্তি হিসাবে আমাকে হত্যা করিবেন। কিন্তু এই ঘটনাটি যেহেতু এমন এক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।