contents ৩৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পঞ্চম শর্তঃ আদেশ ও নিষেধকারী ক্ষমতাবান হওয়া সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের উপর আমল করার পঞ্চম শর্ত হইতেছে সংশ্লিষ্ট ব্যক্তি এই কাজে সক্ষম ও ক্ষমতাবান হওয়া ৷ সুতরাং অক্ষম ব্যক্তি কেবল অন্তরের মাধ্যমেই এই বিষয়ের উপর আমল করিবে । অর্থাৎ এমন ব্যক্তিকে হাত ও মুখ দ্বারা অন্যায়ের প্রতিরোধ করার ক্ষেত্রে অক্ষম মনে করা হইবে৷ যেই ব্যক্তি আল্লাহকে মোহাব্বত করে, সেই ব্যক্তি নিশ্চিতভাবেই পাপাচারকে ঘৃণা করিবে এবং অন্তর দ্বারা উহাকে খারাপ মনে করিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, কাফেরের বিরুদ্ধে নিজের হাত দ্বারা জেহাদ কর । যদি তাহা সম্ভব না হয়, তবে তাহাদের সম্মুখে কেবল এমনভাবে নাক সিঁটকাইবে যেন উহা দ্বারা তোমার অন্তরের ঘৃণা প্রকাশ পায়। বিষয়টাকে ভাল ভাবে উপলব্ধি করিতে চেষ্টা করুন । অক্ষমতা প্রকাশের জন্য কার্যত অনিষ্টের শিকার হওয়া ও কষ্ট পাওয়া জরুরী নহে; বরং যেই ক্ষেত্রে অনিষ্টের শিকার হওয়া ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দিবে, সেই ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিকে অক্ষম মনে করা হইবে। এমন ব্যক্তিকেও অক্ষম মনে করা হইবে যেই ব্যক্তি এই বিষয়ে নিশ্চিত যে, প্রতিপক্ষ তাহার উপদেশ গ্রহণ করিবে না এবং লোকটিকে পাপাচার হইতে ফিরাইয়া রাখার ব্যাপারে তাহার কোন চেষ্টাই ফলবতী হইবে না । উপরোক্ত দুইটি অবস্থার আলোকে “সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” এর চারিটি অবস্থা দাড়াইল- (এক) প্রথমতঃ বর্ণিত দুইটি অবস্থাই বিদ্যমান হওয়া ৷ অর্থাৎ এই বিষয়ে নিশ্চিত হওয়া যে, যাহাকে উপদেশ দিব সে আমার কথা মানিবে না এবং এইরূপ আশংকা হওয়া যে, আমি যদি তাহার মর্জির খেলাফ কিছু বলি, তবে সে আমার উপর চড়াও হইতেও পিছপা হইবে না । এমতাবস্থায় আদেশ ও নিষেধের উপর আমল করা ওয়াজিব নহে। বরং কতক ক্ষেত্রে ইহা হারাম ৷ অবশ্য এইরূপ পরিস্থিতিতে অন্যায় প্রতিরোধকারীর কর্তব্য হইল, এমন স্থানে গমন করা হইতে বিরত থাকা যেখানে অন্যায়-অপরাধ ও পাপাচার অনুষ্ঠিত হইতেছে। সুতরাং এইরূপ ক্ষেত্রে গৃহে অবস্থান করিবে এবং একান্ত আবশ্যক না হইলে ঘর হইতে বাহির হইবে না। অবশ্য এমন পরিস্থিতিতে নিজের দেশ ত্যাগ করিয়া অন্য কোন নিরাপদ স্থানে হিজরত করা ওয়াজিব হইবে না। কেননা দেশ-ত্যাগ কেবল তখনই আবশ্যক হইতে পারে, যখন লোকেরা তাহাকে পাপাচারে লিপ্ত হওয়া এবং সরকারী জুলুম ও নির্যাতনকে সমর্থন দানে বাধ্য করে। অবশ্য এই ক্ষেত্রেও যেই ব্যক্তি এইসব অনিষ্ট ও জবরদস্তি হইতে আত্মরক্ষা করিতে সক্ষম, তাহার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।