দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৩৫ জায়েজ নহে শরীয়তে পিতার হক এই পরিমাণ উল্লেখ করা হইয়াছে যে, কোন পিতা যদি তাহার ছেলের হস্ত কর্তন করিয়া ফেলে, তবে এই অপরাধের কারণে পিতার উপর কেসাস (প্রতিশোধ গ্রহণের আইন) কার্যকর হইবে না। এমনকি হস্ত কর্তনে প্রতিশোধ হিসাবে ছেলে পিতাকে কোনরূপ কষ্টও দিতে পারিবে না। এই বিষয়ে বহু ঘটনা উল্লেখ আছে এবং এই বিষয়ে কাহারো কোনরূপ মতভেদ নাই । তো মনিব, স্বামী ও বাদশাহর ক্ষেত্রেও এই ব্যতিক্রম প্রযোজ্য হইবে । রাজা-প্রজার সম্পর্কটি পিতা-পুত্র, স্বামী-স্ত্রী ও 'মনিব-গোলামের সম্পর্কের. চাইতেও অধিক নাজুক । বাদশাহকে কেবল প্রথমোক্ত দুইটি স্তরেই অন্যায়ের প্রতিরোধ করা যাইবে তৃতীয় স্তরটিকে বিবেচনায় আনিতে হইবে । কেননা, এই ক্ষেত্রে বাদশাহর খাজানা হইতে মাল বাহির করিয়া প্রকৃত মালিককে ফেরৎ দেওয়া, তাহার ঘর হইতে খেল-তামাশার আসবাব, বাদ্যযন্ত্র ও শরাবের পাত্র ভাঙ্গিয়া ফেলা- ইত্যাদি কর্মগুলি দৃশ্যমান হইবে। আর এই সবের ফলে বাদশাহর মর্যাদা ক্ষুণ্ন হইবে । অথচ বাদশাহর ইজ্জত ও সম্মানের পরিপন্থী কোন' কাজ করা এমনই নিষিদ্ধ, যেমন কোন পাপ কর্ম দেখিয়া নীরব থাকা নিষিদ্ধ । এখন প্রশ্ন হইল, এই দুইটি নিষিদ্ধ বিষয়ের কোনটির উপর আমল করা হইবে? এই প্রশ্নের জবাব হইল, অন্যায় প্রতিরোধকারী ব্যক্তির নিজস্ব সিদ্ধান্তই এখানে কার্যকর মনে করা হইবে। অর্থাৎ এই ক্ষেত্রে সংশিষ্ট ব্যক্তি ইজতিহাদ ও বিবেচনা করিয়া দেখিবে যে, পাপকার্যটি অধিক বিপদজনক, না উহা দূর করা অধিক বিপদজনক ৷ সঠিক ইজতিহাদ ও গভীর বিবেচনার পর যেই সিদ্ধান্তে উপনীত হইবে উহার উপরই আমল করিবে। উস্তাদ ও শাগরিদের বিষয়টি খুবই সহজ । কেননা, প্রকৃত পক্ষে এমন উত্তাদই সম্মানের পাত্র যিনি দ্বীনের এলেম ও বিধানের অনুগামী হইবেন। পক্ষান্তরে এমন আলেমের জন্য কোন সন্মান নাই; যিনি নিজের এলেম অনুযায়ী আমল করেন না । সুতরাং একজন শাগরিদের কর্তব্য হইল, উত্তাদের সঙ্গে সেই এলেম অনুযায়ী আচরণ করা যেই এলেম সে তাহার নিকট হইতে শিক্ষা করিয়াছে। হযরত হাসান বসরী (রহঃ)-কে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, নিজের পিতার সঙ্গে কেমন করিয়া অন্যায়ের প্রতিরোধ করা হইবে? জবাবে তিনি বলিলেন, পিতাকে আদবের সহিত নসীহত করিতে হইবে তিনি যদি সেই নসীহতে কর্ণপাত না করেন, তবে নীরব থাকিবে এবং এই বিষয়ে তাহার সঙ্গে কোন তর্ক করিবেনা। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।