দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৩৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ যেমন পিতা সরাসরি ক্ষতিগ্রস্ত ও লক্ষ্যবস্তুতে পরিণত হয় না । বরং সংশ্লিষ্ট বসন্তুটিই এখানে লক্ষে পরিণত হয়- যদিও ছেলের এইরূপ আচরণে পিতা অসন্তুষ্ট হন । কিন্তু ছেলের এই কর্মটি হক ও সত্যের উপর প্রতিষ্ঠিত । আর এই ক্ষেত্রে পিতার অসন্তুষ্টি নাহক ও বাতিলের সহিত সংশ্লিষ্ট । এই কারণেই তাহার অসস্তুষ্টিকে গ্রাহ্য করা হইবে না । কেয়াস ও সাধারণ বিচার-বুদ্ধির দাবীও ইহাই যে, এই ক্ষেত্রে ছেলের আচরণ কেবল হক ও বৈধই নহে; বরং উহাকে আবশ্যক ঘোষণা দিয়া বলা হইবে যে, সে যেন এইরূপই করে এবং এই ক্ষেত্রে পিতার অসস্তুষ্টিতে ব্বিত বোধ না করে। অবশ্য এই ক্ষেত্রে এতটুকু বিবেচনা করিতে হইবে যে, ছেলে যেই অসৎ কর্মটি দূর করিতে চাহিতেছে, উহার: অনিষ্টের পরিমাণ কতটুকু এবং পিতা এই ক্ষেত্রে যেই কষ্ট পাইবেন উহার পরিমাণ কতটুকু । যদি এইরূপ হয় যে, খারাপ কর্মটি খুবই নিকৃষ্ট এবং উহা মিটাইয়া দিলে পিতা কষ্ট পাওয়ার পরিমাণ খুব বেশী নহে; যেমন- এমন ব্যক্তির শরাব ফেলিয়া দেওয়া যেই ব্যক্তি এই কারণে খুব বেশী অসন্তুষ্ট হইবে না, তবে তো নির্দ্িধায় এই খারাপ কর্মটি মিটাইয়া দেওয়া উচিৎ ৷ পক্ষান্তরে খারাপ কর্মটির অনিষ্ট যদি তুলনামূলক খুব বেশী মারাত্মক না হয় এবং উহা মিটাইয়া দেওয়ার ফলে সংশ্লিষ্ট ব্যক্তির ক্রোধের মাত্রা খুব বেশী হওয়ার আশংকা হয়, যেমন- কোন মূল্যবান কীচপাত্রে হয়ত কোন প্রাণীর ছবি অঙ্কিত আছে, তো এই ছবির অনিষ্ট নিশ্চয়ই শরাবের অনিষ্টের তুলনায় কম, তা ছাড়া শরাবের তুলনায় কাচ পাত্রের মূল্য অনেক বেশী । সুতরাং ইহা ভাঙ্গিয়া ফেলিলে সংশ্লিষ্ট ব্যক্তি যারপর নাই ক্ষুদ্ধ ও মর্মাহত হইবে। এই ধরনের ক্ষেত্রে বিষয়টাকে বিবেচনায় আনিতে হইবে। এখানে হয়ত প্রশ্ন উঠিতে পারে যে, কোরআন-হাদীসে তো অন্যায়ের প্রতিরোধের বিধানটি সকলের জন্য সমানভাবে বিবৃত হইয়াছে। নির্দিষ্টভাবে কাহারো জন্যই ইহা শিথিল করা হয় নাই । আর মাতাপিতাকে কষ্ট না দেওয়ার বিধানটি নিদিষ্টভাবেই উল্লেখ করা হইয়াছে। যতক্ষণ না তাহারা কোন পাপকর্মে লিপ্ত হয়। অথচ আপনি কি কারণে পিতার প্রতি ছেলের আদেশ-নিষেধের পাচটি স্তরের কেবল তিনটিকে অনুমোদন করিয়া অপর দুইটি হইতে তাহাদিগকে পৃথক রাখিতেছেন? অর্থাৎ আপনার মতে পিতা কোন অপরাধে লিপ্ত হইলেও ছেলে তাহাকে ডাট-ধমক ও শাসন করিয়া উহা হইতে তাহাকে ফিরাইয়া রাখার চেষ্টা করিতে পারিবে না। ইহার কারণ কি? এই প্রশ্রের জবাবে আমরা বলিব, শরীয়ত কোন কোন ক্ষেত্রে পিতাকে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমে রাখিয়াছে। যেমন কোন জল্পাদের পক্ষে ব্যভিচারের অপরাধে অভিযুক্ত তাহার পিতাকে হত্যা করা ‘বা পিতার অন্য কোন শাস্তি প্রক্রিয়ায় সরাসরি অংশ গ্রহণ করা জায়েজ নহে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।