contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৩৩ আপত্তি নাই । এখন হইতে আপনি আমার অনুমতি সাপেক্ষেই এই আমল করিতে থাকুন । মোটকথা, এইসব ঘটনা দ্বারা ইহা প্রমাণিত হয় যে, আমরে বিল মা'’রূফ ও নেহী আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের জন্য শাসনকর্তার অনুমতি আবশ্যক নহে। ছেলে পিতাকে আদেশ-নিষেধ করিতে পারিবে কিনা ইহা একটি স্বীকৃত কথা যে, পিতা তাহার ছেলেকে, স্বামী স্ত্রীকে, উস্তাদ তাহার ছাত্রকে, মনিব গোলামকে এবং বাদশাহ তাহার প্রজা সাধারণকে সর্বাবস্থায় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে পারিবে। এখন প্রশ্ন হইল- অনুরূপভাবে ছেলে তাহার পিতাকে, স্ত্রী তাহার স্বামীকে, ছাত্র তাহার উত্তাদকে, গোলাম তাহার মনিবকে এবং প্রজা তাহার বাদশাহকে অন্যায় কর্মে বাধা প্রদান করিতে পারিবে কিন৷? এই প্রশ্নের জবাব হইল, আমরা বর্ণিত শ্ৰেণীসমূহের উভয় পক্ষের জন্যই “অসৎ কাজের নিষেধ” স্বীকৃত বলিয়া সমর্থন করি । তবে উহার প্রয়োগ ও বিস্তারিত ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য আছে। উদাহরণ স্বরূপ, পিতার উপর ছেলের “অসৎ কাজের নিষেধ” এর প্রসঙ্গই ধরুন- ইতিপূর্বেই আমরা উল্লেখ করিয়াছি যে, আদেশ ও নিষেধের পাঁচটি স্তর রহিয়াছে। কিন্তু ছেলের পক্ষে কেবল প্রথম দুইটি স্তরেই জায়েজ । অর্থাৎ মানুষকে সৎ পথ প্রদর্শন (পিতা যদি কোন বিষয় অবগত না থাকেন, তবে সেই বিষয়টি তাহাকে জানাইয়া দেওয়া) এবং দরদ ও মোহাব্বতের সহিত তাহাকে নসীহত করা । আর সেই পাঁচটি স্তরের শেষ দুইটি ছেলের জন্য জায়েজ নহে। সেই দুইটি স্তর হইল, মানুষকে জোরপূর্বক কোন কাজে বাধা দেওয়া এবং ধমকানো বা মারধর করা । আর তৃতীয় স্তরটি একটু ব্যাখ্যা সাপেক্ষ । যেমন এই স্তরটির অবস্থা হইল, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের এই স্তরটির উপর আমলকারী ব্যক্তি কোন অসৎ ও অনিষ্ট কর্ম দেখিলে তাহা মিটাইয়া দেয়। যেমন, খেল তামাশার দ্রব্য, বাদ্যযন্ত্র দেখিলে তাহা ভাঙ্গিয়া ফেলা, শরাবের পাত্র ফেলিয়া দেওয়া, ঘরে কোন ছিনতাইকৃত দ্রব্য বা চুরি করা মালামাল থাকিলে তাহা প্রকৃত মালিকের নিকট ফিরাইয়া দেওয়া, ঘরের দেয়ালে বা ছাদের কার্নিশে কোন প্রাণীর ছবি থাকিলে তাহা মুছিয়া ফেলা কিংবা সোনা-রূপার তৈজস থাকিলে তাহা,ভাঙ্গিয়া ফেলা- ইত্যাদি । এখন কেহ হয়ত বলিতে পারে যে, অসৎ কাজের নিষেধের এই স্তরটিতে ছেলের এইসব আচরণে পিতার মনে কষ্ট হইবে এবং সন্তানের উপর সে অসন্তুষ্ট হইবে । কিন্তু এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হইল, ধমরলানো ও মারধর করিলে wWwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।