contents ৩২ সৎ কাজের আদেশ ও অস্ত কাজের নিষেধ করিলে তাহারা নামাজ কায়েম করিবে, জাকাত দিবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিবে” (সূরা হজ্বঃ আয়াত ৪১) লোকটি বলিলেন, হে আমীরুল মোমেনীন! আপনি সত্য বলিয়াছেন যে, আল্লাহ পাক আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা ও বিপুল সুযোগ দান করিয়াছেন। কিন্তু আপনি এই কথাও ভুলিবেন না যে, আল্লাহ পাক আমাদিগকেও আপনাদের সহযোগী ও সাহায্যকারী বানাইয়াছেন। এই বাস্তবতাকে সেই ব্যক্তিই অস্বীকার করিতে পারে, যেই ব্যক্তি কিতাব ও সুন্নাহর মা’'রেফাত হাসিল করিতে পারে নাই । আল্লাহ পাক এরশাদ করিয়াছেন- a ie OER Gls 2" tea SLs: 3 St E + অর্থঃ “আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক । তাহারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ হইতে বিরত রাখে ।” (সূরা তাওবাঃ আয়াতৎ১) রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেনঃ Lon an is IEE pln nl অর্থঃ “এক মোমেন অপর মোমেনের জন্য এমারতের মত । যেমন এমারতের একটি অংশ অপর অংশকে শক্তিশালী করে।” (বোখারী, মুসলিম) আমীরুল মোমেনীন! আল্লাহ পাক আপনাকে ভূ-পৃষ্ঠের কর্তৃত্ব দান করিয়াছেন। আর সৌভাগ্যক্ৰমে আপনি কোরআন হাদীসের এলেমও হাসিল করিয়াছেন। এখন আপনি যদি কোরআন ও হাদীসের আনুগত্যপূর্বক শরীয়তের গণ্ডির ভিতর থাকিয়া চলেন, তবে নিশ্চয়ই আপনি এমন লোকদের কৃতজ্ঞতা আদায় করিবেন যাহারা এই কর্মে আপনাকে সহযোগিতা করিবে। পক্ষান্তরে আপনি যদি কোরআন-সুন্নাহ হইতে বিমুখ হইয়া শরীয়তের নিষিদ্ধ পথে চলেন, তবে আপনি সুস্পষ্টভাবেই জানিয়া রাখুন আল্লাহর বান্দাগণ অবশ্যই তাহাদের দায়িত্ব পালন করিয়া যাইবেন এবং আল্লাহ পাকের কৃত ওয়াদার উপর পরিপূর্ণ আস্থার সহিত তাহারা নিজেদের আমল অব্যাহত রাখিবেন। আল্লাহ পাক এরশাদ করিয়াছেন- TE অর্থঃ “আমি সৎ কর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।” (সূরা কাহাফ £ আয়াত ৩০) এখন আপনি আপনার অভিমত ব্যক্ত করুন । খলীফা মামুন এই যুক্তিপূর্ণ আলোচনা দ্বারা অত্যন্ত প্রভাবিত হইয়া লোকটিকে বলিলেন, আপনার মত এমন লোকদের পক্ষে “আমরে বিল মা’'রফ ও নেহী আনিল মুনকার” করিতে কোন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।