দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৩১ পরিবর্তে “সুদর্শন যুবক” বলিয়া সম্বোধন করিয়াছিল? এই কথা শুনিয়া খলীফা সঙ্গে সঙ্গে আমাকে পাকড়াও করিতে নির্দেশ দিলেন। আমি এক জায়গায় আত্মগোপন করিয়া রহিলাম এবং লোকেরা আমার সন্ধান না পাইয়া ফিরিয়া গেল। খলীফা মামুনের ঘটনা একদা খলীফা মামুন এই কথা জানিতে পারিলেন যে, এক ব্যক্তি মুহতাসিবের ভূমিকায় মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়া ফিরিতেছে। অথচ সেই ব্যক্তিকে তিনি এই কাজের অনুমতি প্রদান করেন নাই । পরে তিনি সেই ব্যক্তিকে ডাকাইয়া আনিতে নির্দেশ দিলেন । যথা সময় তাহাকে দরবারে হাজির করা হইল । খলীফা মামুন তখন কুরসীতে বসিয়া গভীর মনোযোগের সহিত একটি কিতাব পাঠ করিতেছিলেন। তাহার উভয় পা কুরসীর সম্মুখ ভাগে ঝুলিতেছিল। এই সময় কেমন করিয়া কিতাবের অভ্যন্তর হইতে একটি পাতা খসিয়া খলীফার পায়ের নীচে গিয়া পতিত হয়। কিন্তু খলীফা ইহার কিছুই টের পাইলেন না । আগত লোকটি এই দৃশ্য দেখিয়া সঙ্গে সঙ্গে খলীফাকে লক্ষ্য করিয়া বলিলেন, হে আমীরুল মোমেনীন! প্রথমে আপনার পা আল্লাহর নামের উপর হইতে সরাইয়া ফেলুন, অতঃপর আমাকে যাহা জিজ্ঞাসা করিবার করুন । কিন্তু খলীফা লোকটির কথার মর্ম কিছুই বুঝিতে পারিলেন না যে, আল্লাহর নামের উপর হইতে পা সরাইয়া লওয়ার অর্থ কিঃ? তিনি লোকটিকে বলিলেন, তুমি কি বলিতে চাহিতেছ স্পষ্ট করিয়া বল । লোকটি ' বলিলেন, আপনি যদি তাহা করিতে না পারেন তবে আমাকে অনুমতি দিন। সেই কাগজটি উদ্ধার করিয়া তাহার সম্মুখে তুলিয়া ধরিলেন। উহাতে আল্লাহর নাম লিখিত ছিল। এই দৃশ্য দেখিয়া খলীফা যারপর নাই মর্মাহত ও লজ্জিত হইলেন । অতঃপর তিনি বেশ কিছুক্ষণ নীরব রহিলেন এবং তাহার মুখ হইতে একটি" কথাও সরিল না । পরে তিনি মস্তক উত্তোলন করিয়া লোকটিকে বলিলেন, তুমি আমরে বিল মা’রলফ ও নেহী আনিল মুনকার করিতেছ, অথচ এই কাজ তো আল্লাহ পাক কেবল আমাদের খান্দানের জন্য নির্দিষ্ট করিয়া দিয়াছেন। তুমি কি সেই আয়াত পাঠ কর নাই, যেই আয়াতে আমাদিগকে উদ্দেশ্য করিয়া বলা হইয়াছে- Sadly bl 53 ll SL a ool PEE Lod RS অর্থঃ “তাহারা এমন লোক যাহাদিগকে আমি পৃথিবীতে শক্তি-সামর্থ্য দান www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।