contents ৩০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ sei pt SANs = fia WA AlNIS dif Sl iss = and ed rl I অর্থঃ আমি দেখিতে পাইতেছি, যেই ব্যক্তির নিকট দুনিয়া (পার্থিব সম্পদ) বিদ্যমান, তাহার বিপদাপদ ও দুশ্চিন্তারও কোন অন্ত নাই । যেই ব্যক্তি দুনিয়াকে ইজ্জত করে, দুনিয়া তাহাকে (অবশ্যই) অপমান করিয়া ছাড়ে পক্ষান্তরে দুনিয়া সেই ব্যক্তিকে সম্মান করে, যেই ব্যক্তি দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে। তুমি যদি কোন বস্তু হইতে অমুখাপেক্ষী ও বেপরওয়া হও, তবে উহার প্রতারণায় পতিত হইও না । আর তুমি কেবল এমন বস্তুই হাসিল করিও যাহা তোমার জন্য আবশ্যক । হযরত সুফিয়ান ছাওরীর ঘটনা প্রখ্যাত বুজুর্গ হযরত সুফিয়ান ছাওরী (রহঃ) বলেন, ১৩৬ হিজরীতে খলীফা মাহদী যখন হজ্ব করিতে আসেন, তখনকার সেই দৃশ্য আজও আমার স্পষ্ট মনে পড়িতেছে। খলীফা যখন তাওয়াফ করিতে শুরু করিলেন, তখন তাহার খাদেমগণ আশেপাশের লোকজনকে চাবুক দ্বারা প্রহার করিয়া তাড়াইতেছিল। এই সময় আমি খলীফাকে লক্ষ্য করিয়া বলিলাম, হে সুদর্শন যুরক! আমার নিকট আয়মন বর্ণনা করিয়াছেন, তিনি ওয়ায়েল হইতে, ওয়ায়েল কুদামা ইবনে আব্দুল্লাহ আল কেলাবী হইতে বর্ণনা করিয়াছেন যে, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি, কোরবানীর দিন তিনি উটের উপর সওয়ার হইয়া কঙ্কর নিক্ষেপ করিতেছেন। এই সময় লোকেরা না কাহাকেও চাবুক দ্বারা প্রহার করিতেছিল, আর না লোকজনকে তাড়াইয়া তাহার জন্য পথ করিয়া দিতেছিল। অথচ তোমার লোকেরা ডানে-বামে লোকদেরকে প্রহার করিতেছে, আর তুমি তাওয়াফ করিতেছ। খলীফা মাহদী এক ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, এই লোকটি কে, যে আমার সঙ্গে এইভাবে কথা বলিতেছে? লোকেরা জানাইল, ইনি হযরত সুফিয়ান ছাওরী । এইবার খলীফা আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ যদি আমার স্থলে খলীফা মনসুর হইতেন তবে তাহার সন্মুখে দাড়াইয়া তোমার ঠোট নাড়িবারও সাহস হইত না । আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, আমি যদি তোমাকে এই কথা বলিয়া দেই যে, খলীফা মনসুর তাহার কৃতকর্মের জন্য কি শাস্তি পাইয়াছে, তবে তুমিও তোমার এইসব অন্যায় কর্ম পরিত্যাগ করিতে । এই কথা বলিয়াই আমি এক দিকে সরিয়া গেলাম ৷ এই সময় এক ব্যক্তি খলীফাকে বলিল, আপনি কি ইহা লক্ষ্য করিয়াছেন যে, লোকটি আপনাকে “আমীরুল মোমেনীন” এর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।