দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ২৯- এদিকে খলীফা এই বিতর্কের কথা জানিতে পারিয়া নিজেই সেখানে আসিয়া হাজির হইলেন এবং তাহার কথাবার্তা শুনিয়া পুটুলীসহই বৃদ্ধকে ভিতরে লইয়া আসিতে নির্দেশ দিলেন। সেমতে বৃদ্ধকে খলীফার সম্মুখে হাজির করা হইল । এই সময় তাহার চেহারায় ভয়-আতঙ্ক বা দুর্ভাবনার কিছুমাত্র লক্ষণ ছিল না । খলীফা তাহাকে জিজ্ঞাসা করিলেন, বড় মিয়া! তুমি কেমন করিয়া এমন গুরুতর অন্যায় করিলে? বৃদ্ধ পাল্টা জিজ্ঞাসা করিলেন, আমি কি অন্যায় করিয়াছি? কিন্তু খলীফা “তুমি আমার বাদ্যযন্ত্র ভাঙ্গিয়া দিয়াছ” এই কথা কিছুতেই মুখে আনিতে পারিলেন না। সুতরাং কয়েকবার একই প্রশ্ু করিবার পর বৃদ্ধও অনুরূপ পাল্টা প্রশ্ন করিলেন। অবশেষে বৃদ্ধ নিজেই বলিলেন, আমি যী গার উই হবা 71700 জযজ ATA tart 35 WC Pe OE LES EE Mees «ll অর্থঃ “আল্লাহ ন্যায়পরায়নতা, সদাচরণ, এবং আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করিতে বারণ করেন” (সূরা নাহলঃ আয়াত ৯০) সুতরাং আমি আপনার খাদেমের নিকট অসঙ্গত কাজের একটি যন্ত্র দেখিয়া তাহা ভঙ্গিয়া ফেলিয়াছি। কেননা, আমাদিগকে উহার নির্দেশ দেওয়া হইয়াছে। বৃদ্ধের মুখে এই জবাব শুনিয়া খলীফা হারুনুর রশীদ একেবারে নিরুত্তর হইয়া গেলেন। অবশেষে তিনি বৃদ্ধকে আর কিছুই জিজ্ঞাসা না করিয়া বিদায় করিয়া দিলেন বৃদ্ধ শাহী মহল ত্যাগ করিবার পর খলীফা খাদেমের নিকট একটি থলে দিয়া বলিলেন, তুমি বৃদ্ধের পিছনে গিয়া দেখ, সে লোকজনের নিকট আজিকার ঘটনা লইয়া কোন আলোচনা করে কিনা । যদি এই বিষয়ে সে কাহারো সঙ্গে কোন রূপ আলোচনা না করে, তবে এই থলেটি তাহাকে দিয়া দিও। আর যদি কিছু বলে, তবে ইহা ফেরৎ লইয়া আসিও। খাদেম বৃদ্ধের পিছনে গিয়া দেখিল, সে কাহারো সঙ্গে কোন কথা না বলিয়া নীরবে পথ চলিতেছে। পরে তিনি একটি খেজুরের আঁটি কুড়াইতে থাকিলে খাদেম তাহার নিকট গিয়া বলিল, খলীফা তোমাকে এই থলেটি দিয়াছেন। বৃদ্ধ মস্তক তুলিয়া শান্তভাবে বলিলেন, তুমি খলীফাকে গিয়া বলিও, এই থলে তিনি যেখান হইতে লইয়াছেন সেখানেই যেন রাখিয়া দেন। ইহাতে আমার কোন প্রয়োজন নাই । অবশেষে খাদেম ব্যর্থ হইয়া যখন তথা হইতে ফেরত রওয়ানা হইল, তখন বৃদ্ধ নিম্নোক্ত বয়াতগুলি পাঠ করিতেছিলেন- A DAS LS Ln = 42 A ESSN www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।