contents ২৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ একটি বাদ্যযন্ত্র ৷ বৃদ্ধ সঙ্গে সঙ্গে খাদেমের হাত হইতে উহা ছিনাইয়া লইয়া মাটিতে আছাড় দিয়া ভাঙ্গিয়া ফেলিলেন। ঘটনার আকস্মিকতায় খাদেম একেবারে স্তব্ধ হইয়া গেল। পরে সে মহল্লার হাকিমের নিকট গিয়া ঘটনার বিবরণ দিয়া বৃদ্ধকে বন্দী, করিয়৷ রাখিতে বলিল । হাকীমকে সে এই কথাও জানাইয়া দিল যে, এই ব্যক্তি স্বয়ং খলীফার কাজে বাধা দিয়াছে । কিন্তু হাকীম বৃদ্ধকে পূর্ব হইতেই চিনিতেন এবং তাহার বুজুগী সম্পর্কেও ওয়াকেফ ছিলেন। সুতরাং তিনি ইহা কিছুতেই স্থির করিতে পারিতেছিলেন না যে, তিনি এই মহান ব্যক্তিকে কেমন করিয়া বন্দী করিবেন । কিন্তু কথিত অপরাধটি যেহেতু স্বয়ং খলীফার সহিত সংশ্লিষ্ট ছিল এই কারণে তিনি একান্ত বাধ্য হইয়াই তাহাকে বন্দী করিয়া রাখিলেন। রাগে-ক্ষোভে জ্বলিয়া উঠিলেন। এই সময় সোলাইমান বিন জাফর খলীফাকে বলিলেন, আমীরুল মোমেনীন! আপনি উত্তেজিত হওয়ার কোন কারণ নাই; আপনি বরং মহল্লার হাকীমকে নির্দেশ দিয়া পাঠান যেন বৃদ্ধকে হত্যা করিয়া তাহার লাশ দজলা নদীতে ফেলিয়া দেয়৷ কিন্তু খলীফা কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, আমি প্রথমে বৃদ্ধকে এই কথা জিজ্ঞাসা করিতে চাই যে, সে কেমন করিয়া এমন দুঃসাহসিক কর্ম করিল। পরে খলীফার সংবাদবাহক বৃদ্ধের নিকট গিয়া শাহী দরবারে হাজির হওয়ার ফরমান শোনাইলে তিনি কিছুমাত্র বিচলিত না হইয়া অম্লান বদনে শাহী দূতের সঙ্গে রওনা হইলেন দূত তাহাকে সওয়ারীতে আরোহণ করিতে বলিল, কিন্তু বৃদ্ধ তাহাতে সন্মত না হইয়া পায়ে হীটিয়াই চলিলেন । শাহী মহলের বহির্ফটকে আসিয়া হাজির হওয়ার পর দূত ভিতরে গিয়া খলীফাকে সংবাদ দিল যে, আসামী হাজির হইয়াছে। খলীফার কক্ষে তখন একটি বাদ্যযন্ত্র মওজুদ ছিল, তিনি উপস্থিত সভাসদগণের মতামত জানিতে চাহিলেন যে, বৃদ্ধকে এখানেই আনিয়া হাজির করা হইবে কিনা পরামর্শের পর সিদ্ধান্ত হইল যে, বৃদ্ধকে এখানে আনা ঠিক হইবে না। কেননা, সে হয়ত বাদ্যযন্ত্রটি দেখিয়া আগের মতই আচরণ করিয়া বসিতে পারে। পরে খাদেমকে বলা হইল যেন তাহাকে অন্য কক্ষে ডাকিয়া আনা হয়। খাদেম গিয়া তাহাকে বলিল, তোমার খর্জুর আঁটির পুটুলীটি এখানেই রাখিয়া খলীফার নিকট চল । কিন্তু বৃদ্ধ কিছুতেই তাহার পুটুলী রাখিয়া যাইতে রাজী হইলেন না। তিনি বলিলেন, ইহা আমার রাতের খাবার । খলীফার বৃদ্ধ এই প্রস্তাবও ঘৃণার সহিত প্রত্যাখ্যান করিয়া বলিলেন, রাজবাড়ীর খাবারে আমার কোন প্রয়োজন নাই । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।