দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ২৭ পুনরায় জিজ্ঞাসা করিলেন, তোমাকে কে বন্দী করিয়াছে? এইবারও তিনি সংক্ষেপে জবাব দিলেন, যিনি আমাকে মুক্ত করিয়াছেন । খলীফার নিকট হযরত আব্দুল্লাহ ইবনে মারজুকের এইসব জবাব অত্যন্ত হেয়ালীপূর্ণ মনে হইল এবং তিনি বিচলিত হইয়া ক্রুদ্ধ স্বরে বলিলেন, হে ইবনে মারজবৃক! তোমার কি মৃত্যুর ভয় নাই? আমি তোমাকে হত্যা করিয়া ফেলিব। এইবার তিনি পূর্বাধিক অবিচল কণ্ঠে জবাব দিলেন, জীবন ও মৃত্যুর ফায়সালা যদি তোমার মর্জি অনুযায়ী হইত, তবে অবশ্যই তোমাকে ভয় করিতাম। কিন্তু এই দুইটি বিষয়ের কোনটিতেই তোমার কিছুমাত্র হাত নাই; সুতরাং এই বিষয়ে তোমাকে ভয় করিবারও কোন কারণ নাই । উপরোক্ত ঘটনার পর খলীফা মাহদী হযরত আব্দুল্লাহ ইবনে মারজুককে বন্দী করিয়া রাখেন। অবশেষে খলীফার মৃত্যুর পর লোকেরা তাহাকে কারাগার হইতে মুক্ত করিয়া আনে। হযরত ইবনে মারজুক বন্দী অবস্থায় মানত করিয়াছিলেন, আল্লাহ পাক যদি তাহাকে বক্মরাগার হইতে মুক্তি দান করেন, তবে তিনি একশত উট কোরবানী করিবেন । মুক্তি লাভের পর মক্কায় ফিরিয়া আসিয়া তিনি সেই মান্নত পূরণ করেন। এক বুজুর্গ কর্তৃক খলীফার বাদ্যযন্ত্র ভাঙ্গিয়া ফেলার ঘটনা হাববান ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, একবার খলীফা হারুনুর রশীদ সফরে বাহির হইলেন । সফরের এক পর্যায়ে খলীফা খাদেমকে বলিলেন, ত্রোমার নিকট তো একজন চমৎকার গায়িকা বাদী ছিল, তাহার গজল ও কণ্ঠস্বরের বেশ সুখ্যাতি শুনিয়াছি। তাহাকে আনার ব্যবস্থা কর, আমি তাহার গজল শুনিব । পরে বাদীকে আনার ব্যবস্থা করা হইল এবং যথা সময় সে গজল পরিবেশন করিল। কিন্তু খলীফার নিকট তাহার গজল মোটেও ভাল লাগিল না এবং তিনি বিরক্তি প্রকাশ করিয়া বাদীকে বলিলেন, আজ তোমার কি হইয়াছে, গজল জমিতেছে না কেন? ইতিপূর্বে তো তোমার কণ্ঠ বেশ ভাল ছিল । বাদী মাধ্যমে আমি গজল পরিবেশন করিলাম, সেইটি আমার নহে। এই কারণেই আমি উহার সহিত তাল মিলাইয়া সুর তুলিতে পারিতেছি না। খলীফা সঙ্গে সঙ্গে খাদেমকে হুকুম দিলেন যেন এখুনি বাদীর বাদ্যযন্ত্রটি লইয়া আসা হয়। খাদেম ছুটিয়া গিয়া বাদীর বাড়ী হইতে তাহা লইয়া আসিতেছিল। পথে এক জায়গায় সে দেখিতে পাইল, এক বৃদ্ধ খেজুরের আঁটি কুড়াইতেছেন। খাদেমের পায়ের শব্দ পাইয়া তিনি মাথা তুলিয়া দেখিতে পাইলেন, খাদেমের হাতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।