contents ২৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এই দৃশ্য দেখিয়া খলীফার সম্মুখে ছুটিয়া আসিলেন এবং তাহার চাদরের প্রান্ত সজোরে টানিয়া ধরিয়া বলিলেনঃ দেখ, তুমি কি করিতেছ? তোমাকে এই ঘরের অধিক হকদার কে বানাইয়াছে যে, এখানে আগত লোকদিগকে তুমি বাধা দিতেছ? অথচ আল্লাহ পাক এরশাদ করিয়াছেন- 2G WO অর্থঃ “এই গৃহে স্থানীয় ও বহিরাগত সকলে সমান ।” (সূরা হজ্বঃ আয়াত ২৫) ঘটনার আকসশ্মিকতায় স্তন্ধ হইয়া খলীফা তাহার মুখের দিকে তাকাইয়া রহিলেন এবং সহসা কিছুই বলিতে পরিলেন না । কেননা, তিনি আব্দুল্লাহ ইবনে মারজুকের ব্যক্তিত্ব সম্পর্কে পূর্ব হইতেই অবগত ছিলেন। কিন্তু পরে নিজেকে সামলাইয়া লইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমিই কি আব্দুল্লাহ ইবনে মারজুক? হযরত আব্দুল্লাহ নির্ভিক ও ভাবলেশহীন কণ্ঠে জবাব দিলেন, হাঁ! আমি আব্দুল্লাহ ইবনে মারজুক ৷ খলীফা তাহার আচরণে ইতিপূর্বেই যথেষ্ট উত্তেজিত হইয়াছিলেন। এইবার তাহার স্পষ্ট কথনে পূর্বাধিক ক্রুদ্ধ হইয়া তাহাকে গেফতার করতঃ বাগদাদে পাঠাইয়া দিলেন। যারপর নাই শাস্তিরযোগ্য ছিল। কিন্তু এতদ্সত্ত্েও তিনি তাহাকে এমন কোন শাস্তি দেওয়া মোনাসেব মনে করিলেন না, যাহাতে সাধারণ মানুষের নিকট তাহার কোনরূপ অবমাননা হয়। সকল দিক বিবেচনা করিয়া তাহাকে ঘোড়ার আস্তাবলে বাধিয়া রাখার নির্দেশ দিলেন, যেন ঘোড়ার পদাঘাতে নিষ্পেষিত হইয়া তিনি উপযুক্ত শাস্তি ভোগ করেন । অতঃপর এই উদ্দেশ্যে একটি অবাধ্য ও ক্রদ্ধ স্বভাবের ঘোড়াকে তাহার নিকট বাধিয়া রাখা হইল । কিন্তু আল্লাহ পাক খলীফার এই শাস্তিমূলক ব্যবস্থায় তিনি কোনভাবেই ক্ষতিগ্রস্ত হইলেন না । খলীফা এই ব্যবস্থায় ব্যর্থ হইয়া পরে তাহাকে একটি অন্ধকার কুঠরীতে বন্দী করিয়া উহার চাবি নিজের নিকট রাখিয়া দিলেন। কিন্তু তিন দিন পর দেখা গেল, হযরত আব্দুল্লাহ ইবনে মারজুক কারাগারের অদূরে একটি বাগানে মুক্ত অবস্থায় ঘুরিয়া ফিরিয়া লতাপাতা খাইতেছেন। বাগানের মালিকের মাধ্যমে খলীফা এই সংবাদ পাইয়া যারপর নাই অবাক হইলেন তিনি সন্ধান লইয়া ইহাও জানিতে পারিলেন যে, কয়েদখানাটি আগের মতই তালাবদ্ধ আছে এবং তথা হইতে বন্দী পালাইয়া যাওয়ার বাহ্যিক কোন আলামতও পাওয়া যাইতেছে না। আর কয়েদখানার সেই চাবিটিও তাহার নিকটই রক্ষিত আছে। পরে তিনি কয়েদীকে দরবারে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে কয়েদখানা হইতে কে বাহির করিয়াছে? তিনি বলিলেন, যিনি আমাকে বন্দী করিয়াছেন। খলীফা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।