contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ২৫ ভাষায় নসীহত করা এবং কোন ফাসেক ও বদকারকে তাহার অপরাধের জন্য তিরস্কার করা কিংবা কোন আহাম্মক ও নির্বোধকে তাহার বোকামী নির্দেশ পূর্বক সুপথে ফিরাইয়া আনার চেষ্টা করা- ইত্যাদি প্রশ্নে শাসনকর্তার অনুমতি লওয়ার প্রয়োজন নাই । কেননা, এইসব প্রসঙ্গ হইল হক কথার মধ্যে শামিল । আর হক কথার দাবী হইল তাহা নির্দ্বিধায় বলিতে হইবে । হাদীসে পাকে তো জালেম শাসনকর্তার মুখের উপর সত্য কথা বলাকে সর্বোত্তম জেহাদ বলিয়া বর্ণনা করা হইয়াছে সুতরাং যেখানে খোদ শাসনকর্তার সম্মুখেই সত্য কথা বলার নির্দেশ দেওয়া হইয়াছে, সেই ক্ষেত্রে অন্যদের বেলায় সত্য কথা বলিতে শাসনকর্তার অনুমতি লওয়ার তো কোন প্রশ্রই আসে না। সুতরাং আমাদের আকাবেরে দ্বীন ও পূর্ববর্তী বুজুর্গগণ সর্বদা শাসকদের সম্মুখে অকপটে সত্য প্রকাশ করিয়াছেন। ফলে এই বিষয়টি এজমা ও সর্বসম্মতভাবেই প্রমাণিত যে, সত্য প্রকাশের ক্ষেত্রে শাসকদের অনুমতি আবশ্যক নহে। কথিত আছে যে, একবার মারওয়ান ঈদের নামাজের পূর্বে খোৎ্বা পাঠ করিতেছিলেন। এক ব্যক্তি উহার প্রতিবাদ করিয়া বলিল, ঈদের খোত্বা তো নামাজের পরে পড়া হয়। মারওয়ান সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হইয়া লোকটিকে শাসাইয়া দিল। সেই জামায়াতে হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) উপস্থিত ছিলেন। তিনি মারওয়ানকে লক্ষ্য করিয়া বলিলেন, প্রতিবাদী লোকটি সত্য মাসআলা প্রকাশ ওয়াসাল্লাম আমাদিগকে বলিয়াছেন, কোন ব্যক্তি কাহাকেও অন্যায় কর্ম করিতে দেখিলে তাহার কর্তব্য হইবে- উহাকে হাত দ্বারা প্রতিরোধ করা । যদি হাত দ্বারা প্রতিরোধ করা সম্ভব না হয়, তবে মুখে উহার প্রতিবাদ করিবে যদি ইহাও সম্ভব না হয়, তবে মনে মনে উহাকে ঘৃণা করিবে। আর ইহা হইল ঈমানের দুর্বলতম স্তর পূর্ববর্তী বুজুর্গগণ এইভাবেই শাসক শ্রেণীর অন্যায়ের প্রতিবাদ করিয়াছেন এবং ইহা দ্বারা তাহারা এই কথাই বুঝাইতে চাহিয়াছেন যে, এই ক্ষেত্রে রাজা-প্রজা সকলেই সমান। স।হসিকতার কয়েকটি ঘটনা খলীফা মাহদী মসনদে সমাসীন হওয়ার পর একবার তিনি মক্কায় আগমন করিলেন। এখানে তিনি কিছুদিন অবস্থান করার পর একদিন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করিতে আসিলেন। এই সময় তাহার লোকজন বাইতুল্লাহর আশপাশ হইতে সকলকে সরাইয়া মাতাফ (তাওয়াফের জায়গা) খালী করিয়া দিল। অতঃপর তিনি তাওয়াফ শুরু করিলেন। অদূরে উপবিষ্ট আব্দুল্লাহ ইবনে মারজুক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।