দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ২৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ অধিকার নাই । কিন্তু আমাদের মতে এই শর্ত ঠিক নহে এবং ইহা অযৌক্তিক ও ক্ষতিকর । সৎ কাজের আদেশ ও অসৎ কাজের ফজিলত এবং মুসলমানদের উপর এই আমলটি ওয়াজিব হওয়া প্রসঙ্গে ইতিপূর্বে আমরা যেই সকল আয়াত ও রেওয়ায়েত উল্লেখ করিয়াছি, উহা দ্বারা জানা যায়, যেই ব্যক্তি কোন মুনকার বা অপরাধকর্ম দেখিয়া চুপ থাকিবে সে গোনাহগার হইবে.। কেননা, কুকর্ম যেখানেই এবং যেই অবস্থায়ই দেখা হউক, উহাতে বাধা দেওয়া ওয়াজিব । ইহতিসাবের পাঁচটি স্তর ইহ্তিসাব তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের পীচটি স্তর রহিয়াছে । যথা- (এক) তা’রীফ ৷ অর্থাৎ মানুষকে সৎ পথ প্রদর্শন করা । (দুই) মানুষকে দরদ ও মোহাব্বতের সহিত নসীহত করা । (তিন) তিরস্কারের ভাষায় নসীহত করা । কিন্তু ইহার অর্থ এই নহে যে, মানুষের প্রতি গালাগাল বা অশ্নীল ভাষা প্রয়োগ করিবে। তবে এইরূপ বলা যাইতে পারে যে, হে নির্বোধ! তুমি কি আল্লাহকে ভয় কর না? অর্থাৎ এই জাতীয় অন্য কোন শব্দও ব্যবহার করা যাইতে পারে। (চার) মানুষকে জোরপূর্বক কোন কাজ হইতে বিরত রাখা । যেমন কাহারো যদি শক্তি থাকে তবে শরাবের পাত্র বা খেল-তামাশার সামগ্রী ভাঙ্গিয়া ফেলা, রেশমী কাপড় ছিড়িয়া ফেলা কিংবা ছিনতাইকৃত মালামাল উদ্ধার করিয়া প্রকৃত মালিকের নিকট ফিরাইয়া দেওয়া ইত্যাদি । (পাচ) ধমকানো বা মারধোর করিয়া তাহাকে ভীত-সন্তরস্ত করিয়া তোলা । এই পরিমাণ প্রহার করা যেন উহার ফলে সে যেই অপরাধে লিপ্ত ছিল তাহা ছাড়িয়া দেয়। যেমন কোন ব্যক্তি হয়ত মানুষের গীবত শেকায়েত করিতেছে বা কোন মানুষের নামে ব্যভিচারের অপবাদ আরোপ করিতেছে কিংবা কাহাকেও গালি দিতেছে। আর এই সব কর্ম তাহার অভ্যাসে পরিণত হইয়া গিয়াছে। এমতাবস্থায় তাহার মুখ তো একেবারে বন্ধ করিয়া দেওয়া যাইবে না বটে, তবে কয়েক ঘা লাগাইয়া আপাততঃ তাহাকে নিরস্ত করা যাইতে পারে। অবশ্য এই পঞ্চম স্তরটি কিছুটা নাজুক ও ঝুঁকিপূর্ণ বটে । কেননা, এই ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হইয়া উভয় পক্ষে খুনাখুনি হওয়ার উপক্রম হইতে পারে বিধায় এই ক্ষেত্রে শাসনকর্তার অনুমতি আবশ্যক হইবে । এই প্রসঙ্গে যথাস্থানে বিস্তারিত আলোচনা করা হইবে । মোটকথা, উপরে বর্ণিত পাঁচটি স্তরের প্রথম চারিটিতে ইমাম ও শাসকের অনুমতি আবশ্যক নহে । অৰ্থাৎ মানুষকে সৎ পথ প্রদর্শন, দরদ ও মোহাব্বতের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।