contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ২৩ করা হয় নাই । বরং আলোচ্য আয়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন বোকামীপূর্ণ আচরণের নিন্দা করা হইয়াছে যে, তাহারা নিজেরা যেই সৎ কাজের উপর আমল করে না, অপরকে সেই কাজের আদেশ করিয়া সংশ্লিষ্ট প্রসঙ্গে নিজেদের এলেম থাকার কথা প্রকাশ করিতেছে। অথচ বাস্তব অবস্থা হইল, যেই ব্যক্তি আলেম, সে সৎ কাজ বর্জন করিলে তাহার শাস্তি অধিক হয়। কেননা, এলেম বিদ্যমান থাকা অবস্থায় যদি আমল করা না হয়, তবে সেই ক্ষেত্রে তাহার নিকট কোন সঙ্গত ওজর থাকে না। মোটকথা, বর্ণিত আয়াতে ভাল কাজ বর্জন করার নিন্দা বৰ্ণিত হইয়াছে। আদেশ করার নিন্দা করা হয় নাই । al Al alls Ls ATO TAHT + Al ILE অর্থঃ “তোমরা যাহা কর না, তাহা কেন বল”? আসলে এই আয়াতে এমন লোকদের নিন্দা করা হইয়াছে যাহারা ওয়াদা খেলাফী .করে। অনুরূপভাবে “4% 57447 5 (তোমরা নিজেরা নিজেদেরকে ভুলিয়া যাও) আয়াতে এমন লোকদের নিন্দা করা হইয়াছে যাহারা গাফলতের মধ্যে লিপ্ত হইয়া নিজেদের এছলাহের ফিকির করে না। অর্থাৎ এখানে এই কারণে তাহাদের নিন্দা করা হয় নাই যে, তাহারা অপরাপর মানুষের এছলাহ ও আত্মসংশোধনের দায়িত্ব গহণ করিয়া তাহাদিগকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতেছে। এতদ সত্ত্বেও অপর লোকদের প্রসঙ্গ এই কারণে উত্থাপন করা হইয়াছে যেন এই কথা প্রমাণিত হয় যে, তাহাদের মধ্যে সৎ কাজ ও অসৎ কাজের এলেম আছে এবং এই এলেম থাকা সত্বেও তাহারা নিজেদের ব্যাপারে অবহেলা করিতেছে। এইরূপ অবহেলার শাস্তি কঠিন । “হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাকের এরশাদ “প্রথমে নিজেকে উপদেশ দিন” দ্বারা মৌখিক আদেশ ও নিষেধের কথা বলা হইয়াছে। এই কথা আমরাও স্বীকার করি যে, একজন পাপী লোকের মৌখিক উপদেশ এমন লোকদের জন্য উপকারী হয় না, যাহারা তাহার পাপাচার সম্পর্কে অবগত । এই বিবরণের শেষে রলা হইয়াছে, “আমাকে লজ্জা করুন” । সুতরাং ইহা দ্বারা অপরকে উপদেশ দেওয়ার নিষেধাজ্ঞা প্রমাণিত হয় না। বরং ইহার ' অর্থ হইতেছে- অধিক জরুরী বিষয় (নিজের আত্মসংশোধন) ত্যাগ করিয়া কম " জরুরী বিষয় (অপরের সংশোধন)-এর পিছনে মশগুল হইও না। চতুৰ্থ শৰ্তঃ শাসন কর্তার অনুমতি কাহারো কাহারো মতে আমরে বিল মা’রফ ও নেহী আনিল মুনকাঁরের জন্য শাসনকর্তার পক্ষ হইতে অনুমতি গ্রহণ আবশ্যক । তাহাদের মতে প্রজা সাধারণের কাহারো পক্ষেই শাসনকর্তার অনুমতি ছাড়া এই কাজ করার কr—ত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।