দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ২২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কাজের আদেশ করিতাম কিন্তু নিজেরা তাহা করিতাম না। অপরকে মন্দ কাজ করিতে নিষেধ করিতাম কিন্তু নিজেরা উহাতে লিপ্ত থাকিতাম ।” তৃতীয় দলীল একদা আল্লাহ পাক হযতর ঈসা (আঃ)-এর উপর এই মর্মে ওহী নাজিল করিলেন যে, হে ঈসা! আপনি প্রথমে নিজের নফসকে নসীহত করুন। আপনার নফস যখন সেই নসীহত মানিয়া উহার উপর আমল শুরু করিবে, তখন অপরকে নসীহত করুন । অন্যথায় আমাকে লজ্জা করুন । উপরোক্ত প্রসঙ্গে যাহারা “আদেল” হওয়া অবশ্যক মনে করেন, তাহাদের মতে সাধারণ কেয়াস ও মানবীয় বিচার-বুদ্ধিও এই কথাই বলে যে, এই ক্ষেত্রে ‘আদেল’ শর্ত হওয়া আবশ্যক ৷ কেননা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মূল কথা হইল- অপরকে সৎ পথ দেখানো । সুতরাং অপরকে সৎ পথ প্রদর্শন করিতে হইলে আগে নিজে সৎ পথে চালিত হইতে হইবে৷ ‘আদেল’ এর শর্ত আবশ্যক নহে উপরে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে ‘আদেল’ শর্ত হওয়া সংক্রান্ত এক শ্রেণীর লোকের ধারণার উপর আলোচনা করা হইল । কিন্তু আমরা এই ধারণার পরিপন্থী । আমাদের বিশ্বাস হইল, ফাসেক ও গোনাহগার ব্যক্তিও সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে পারিবে। কেননা, যদি এইরূপ শর্ত করা হয় যে, আদেশ ও নিষেধকারী ব্যক্তি যাবতীয় কবীরা গোনাহ হইতে পাক হইতে হইবে, তবে উহার অর্থ হইবে, আদেশ ও নিষেধের ‘পথ একবারেই রুদ্ধ করিয়া দেওয়া । কারণ, এইরূপ নিষ্পাপ লোকও পাওয়া যাইবে না এবং আদেশ-নিষেধের কাজও আঞ্জাম দেওয়া সম্ভব হইবে না। কেননা, ইসলামের সেই প্রাথমিক যুগের পুণ্যাত্মা ছাহাবায়ে কেরামের যুগেও এইরূপ নিষ্পাপ লোক পাওয়া যায় নাই; সুতরাং পরবর্তী যুগে আদেশ-নিষেধের জন্য এইরূপ নিষ্পাপ মানুষ পাওয়া তো একেবারেই অসম্ভব । এই কারণেই হযরত সাঈদ ইবনে জোবায়ের (রাঃ) বলেন, আমরে বিল মা'রফ ও নেহী আনিল মুনকারের জন্য যদি ‘আদেল’ হওয়া শর্ত লাগানো হয়, তবে এই বিষয়ের উপর আমল করা কাহারো পক্ষেই সম্ভব হইবে না। হযরত ইমাম মালেক (রহঃ) হযরত সাঈদের এই মত সমর্থন করিয়াছেন। এখন প্রশ্ন হইল, ফাসেক ও গোনাহগারদিগকে আদেশ ও নিষেধ হইতে বিরত রাখার পক্ষপাতীগণ যেই আয়াত ও রেওয়ায়েত দ্বারা দলীল পেশ করিয়াছেন, উহাতে কি কথা ও কাজের বৈপরীত্যের নিন্দা করা হইয়াছে? এই প্রশ্নের জবাবে আমরা বলিব, বর্ণিত আয়াতে কথা ও কাজের বৈপরীত্যের নিন্দা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।