দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ২১ দ্বিতীয় শর্তঃ মোমেন হওয়া সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের জন্য মোমেন হওয়ার শর্তটি স্পষ্ট । কেননা, দ্বীনের মদদ-নুসরত এবং দ্বীনকে সমুন্নত রাখার অপর নামই হইতেছে “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” ৷ সুতরাং যেই ব্যক্তি মোমেন নহে এবং দ্বীনকে অস্বীকার করে, তাহার পক্ষে এই কাজের যোগ্য হওয়ার কোন প্রশ্রই আসেনা । তৃতীয় শর্তঃ আদেল হওয়া কাহারো কাহারো মতে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার জন্য ‘আদেল’ (কবীরা গোনাহ হইতে মুক্ত) হওয়া শর্ত । তাহারা মনে করেন, একজন ফাসেক ও পাপাচারীর পক্ষে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার অধিকার নাই। কেননা, যেই ব্যক্তি নিজে আল্লাহর নাফরমানী ও পাপাচারে লিপ্ত; সে কেমন করিয়া অপরকে সৎ কাজের নসীহত করিবে? প্রথম দলীল উপরোক্ত প্রসঙ্গে প্রথম দলীল হিসাবে তাহারা পবিত্র কোরআনের নিমোক্ত আয়াতটি পেশ করিয়াছেন- As AAI AS ANA ON Ed AAD * | A A অর্থঃ “তোমরা কি মানুষকে সৎ কর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলিয়া যাও ।” (সূরা বাকারাঃ আয়াত ৪8) অন্যত্ৰ এরশাদ হইয়াছে- 7AP A AS #7 AL Ra HEB ICE SAN LL অর্থঃ “তোমরা যাহা কর না, তাহা বলা আল্লাহর নিকট খুবই অসস্তোষজনক ৷” (সূরা ছফঃ আয়াত ৩) দ্বিতীয় দলীল দ্বিতীয় দলীল হিসাবে তাহারা নিম্নোক্ত হাদীসটি উল্লেখ করিয়াছেন- LSU AUS US BD oH ft Sl ED Sm cl 3 le 5 3 5UY s AALS US অর্থঃ “মেরাজের রাতে আমি এমন কতক লোকের নিকট দিয়া গিয়াছি, যাহাদের ঠোট আগুনের কাচি দ্বারা কর্তন করা হইতেছিল। আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের পরিচয় কি? জবাবে তাহারা বলিল, আমরা সৎ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।