contents ২০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছিতীয় পরিচ্ছেদ আদেশ ও নিষেধের শর্ত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের গোটা আমলটি মোটামুটি চার ভাগে বিভক্ত- ১. মুহতাসিব (আদেশ ও নিষেধকারী)। ২. মুহ্তাসিব আলাইহি (যাহাকে আদেশ ও নিষেধ করা হয়) । ৩. মুহ্তাসিব ফীহি (যেই বিষয়ে আদেশ ও নিষেধ করা হয়) । 8. ইহ্তিসাব (স্বয়ং আদেশ ও নিষেধ)। প্রথম শর্তঃ মুকাল্লাফ হওয়া মুহতাসিব তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারীর প্রথম শর্ত হইল “মুকাল্লাফ” বা শরীয়তের বিধিবিধান পালনে যোগ্য হওয়া । অর্থাৎ প্রাপ্ত বয়স্ক ও বোধসম্পন্ন হওয়া । কেননা, “গায়রে মুকাল্লাফ” তথা অপ্রাপ্ত বয়স্ক ও বোধহীন ব্যক্তির পক্ষে শরীয়তের বিধান পালন করা জরুরী নহে। এখানে স্মরণ রাখিবার বিষয় হইল, এই পর্যায়ে যেই শর্তের কথা বলা হইতেছে, তাহা ওয়াজিব হওয়ার শর্ত- কেবল জায়েজ হওয়ার নহে । অর্থাৎ একজন বোধসম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক ব্যক্তির পক্ষে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের উপর আমল করা জরুরী । এই কারণেই এই কাজের জন্য বোধসম্পন্ন হওয়া আবশ্যক । কেননা, একজন বুদ্ধিমান ব্যক্তির পক্ষেই এই কাজ আঞ্জাম দেওয়া " সম্ভব। তো এই কাজের জন্য বালেগ ও প্রাপ্ত বয়স্ক হওয়া জরুরী নহে। সুতরাং যেই বালক ভাল মন্দের জ্ঞান রাখে সে মুকাল্লাফ না হইলেও তাহার পক্ষে অসৎ কাজের নিষেধ করা জায়েজ । যেমন শরাবের পাত্র মাটিতে ঢালিয়া দেওয়া বা খেলাধুলার সামগ্রী ভাঙ্গিয়া ফেলা ইত্যাদি । এইরূপ করিলে সে ছাওয়াবের পাত্র হইবে এবং এই কাজে তাহাকে বাধা দেওয়া জায়েজ হইবে না । অর্থাৎ তাহাকে এইরূপ বলিয়া বারণ করা যাইবে না যে, “তুমি তো এখনো মুকাল্লাফ নও, সুতরাং কি কারণে তুমি অসৎ কাজের নিষেধ করিতেছ?” কারণ এই যোগ্যতা তাহার মধ্যে ঈমানের কারণে হাসিল হইয়াছে- প্রাপ্ত বয়স্ক হওয়ার সুবাদে নহে। সুতরাং তাহার পক্ষে বড়দের মতই কোন কাফেরকে হত্যা করা এবং তাহার অস্ত্র ও মালামাল ছিনাইয়া লওয়া জায়েজ । তবে শর্ত হইল এই কাজে যেন কোনরূপ প্রতিকুল অবস্থার শিকার হওয়ার আশংকা না থাকে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।