দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১৯ বলিয়া সাব্যস্ত হইব এবং উহার ফলে আমি গোনাহগার হইব । ইহা দ্বারা জানা গেল যে, যেই ব্যক্তি “আমরে বিল মা’'রফ ও নেহী আনিল মুনকার” করিতে অক্ষম, তাহার পক্ষে এমন স্থানে, অবস্থান করা ঠিক নহে; যেখানে উহার উপর আমল করা আবশ্যক হয়। হযরত আলী ইবনে আবু তালেব (রাঃ) বলেন, তোমাদের নিকট প্রথম যেই জেহাদের কথা জিজ্ঞাসা করা হইবে তাহা হইল হাতের জেহাদ । অতঃপর মুখের জেহাদ এবং সব শেষে অন্তরের জেহাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে । মানুষের অন্তর যদি ভালকে ভাল এবং মন্দকে মন্দ মনে না করে, তবে তাহাকে উপুড় করিয়া দেওয়া হয়। অর্থাৎ তাহার নিকট হইতে সত্যের আলো ছিনাইয়া লইয়া তাহাকে কঠিন অন্ধকারে নিক্ষেপ করা হয়। - হযরত সহল ইবনে তশতরী (রহঃ) বলেন, যেই ব্যক্তি অপরকে কিছু বলার ক্ষমতা রাখে না, সে যদি নিজের ব্যক্তিজীবনে আল্লাহ পাকের আদেশ-নিষেধ পাবন্দির সহিত পালন করে এবং অপরকে পাপকর্ম করিতে দেখিয়া অন্তর দ্বারা উহাকে ঘৃণা করে, তবে মনে করা হইবে- সে যেন অপরাপর মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব পালন করিল । হযরত ফোজায়েল ইবনে আয়াজ শরহঃ)-কে কেহ জিজ্ঞাসা করিল, আপনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করেন না কেন? জবাবে তিনি বলিলেন, অনেকে.এই কাজ করিতে গিয়া কাফের হইয়া গিয়াছে। অর্থাৎ এই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ-এর উপর আমল করার কারণে তাহাদের উপর যেই নির্যাতন করা হইয়াছে, উহাতে তাহারা ধৈর্য ধারণ করিতে পারে নাই । প্রখ্যাত বুজুর্গ হযরত সুফিয়ান ছাওরীকে এই একই প্রশ্ন করা হইলে তিনি বলিয়াছিলেন, সমুদ্র যখন উহার রোখ পরিবর্তন করিয়া ধাবিত হয়, তখন উহার বিপরীতে দাড়াইয়া উহার গতি রোধ করা কাহারো পক্ষেই সম্ভব হয় না। উপস্থাপিত আলোচনা দ্বারা এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেল যে, মুসলমানদের পক্ষে আমরে বিল মা’রফ ও নেহী আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা ওয়াজিব । শক্তি ও ক্ষমতা থাকা অবস্থায় এই দায়িত্ব এড়াইবার কোন উপায় নাই। তবে এই আমল সম্পাদন করিতে যাহার শক্তি ও ক্ষমতা নাই; এই ক্ষেত্রে তাহাকে অবশ্যই অক্ষম মনে করা হইবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।