দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তুলনায় মৃত গাধাকে উত্তম মনে করিবে। আল্লাহ পাক হযরত ইউশা ইবনে নূন (আঃ)-এর নিকট ওহী প্রেরণ করিলেন যে, আমি আপনার কওমের চল্লিশ হাজার ভাল লোককে এবং ষাট হাজার মন্দ লোককে ধ্বংস করিয়া দিব। এই বাণী শুনিয়া হযরত ইউশা (আঃ) আল্লাহ পাকের দরবারে আরজ করিলেন, পরওয়ারদিগার! মন্দ লোকেরা ধ্বংস হইয়া যাওয়ার কারণ তো স্পষ্ট, কিন্তু ভাল লোকেরাও কি কারণে মন্দ লোকদের পরিণতি বরণ করিবে তাহা বোধগম্য নহে। আল্লাহ পাকের পক্ষ হইতে জবাব আসিল- উহার কারণ এই যে, ভাল লোকেরা মন্দ লোকদের (পাপকর্ম) দেখিবার পরও তাহাদের) উপর অসন্তুষ্ট হইত না এবং (স্বাভাবিকভাবেই) তাহাদের সঙ্গে খানাপিনা (ও চলাফিরা) করিত । আমার সঙ্গে যদি ভাল লোকদের সামান্য সম্পর্কও থাকিত, তবে নিশ্চয়ই তাহারা মন্দ লোকদের বিরুদ্ধে জেহাদ করিত । হযরত বিলাল ইবনে সা'দ বলেন, কোন ব্যক্তি যখন গোপনে নাফরমানী করে, তখন উহা দ্বারা কেবল সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই নাফরমানী যখন প্রকাশ্যে করা হয় আর উহাতে কেহ্‌ বাধা না দেয়, তখন উহা কেবল সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং যাহারা এই নাফরমানী দেখিয়া নীরবতা অবলম্বন করে, তাহারাও উহা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। একদা হযরত কা’বুল আহবার আবু মুসলিম খাওলানীকে জিজ্ঞাসা করিলেন, আপনার কওমে আপনার অবস্থান কেমন? তিনি বলিলেন, আমার কওম আমাকে অত্যন্ত সম্মান করে। হযরত কা’ব বলিলেন, তাওরাত কিতাবে কিন্তু এই বিষয়ে ভিন্ন রকম মন্তব্য লিখিত আছে। তিনি জিজ্ঞাসা করিলেন, তাওরাতে কি লিখিত আছে? হযরত কা’ব বলিলেন, উহাতে লিখিত আছে, যেই ব্যক্তি সৎ কাজের আদেশ ও অসৎকাজের নিষেধ-এর আমলে নিযুক্ত থাকিবে কওমের মধ্যে তাহার কোন মর্যাদা থাকিবে না এবং লোকেরা তাহাকে ভাল নজরে দেখিবে না । বরং তাহার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হইবে । এইবার হযরত আবু মুসলিম খাওলানী বলিলেন, তাওরাত কিতাবে সত্য লিখিত আছে এবং আবু মুসলিম মিথ্যাবাদী । হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) দাওয়াত ও নসীহতের উদ্দেশ্যে হুকুমতের আমলাদের নিকট তাশরীফ লইয়া যাইতেন। কিছু দিন পর হঠাৎ তিনি এই কার্যক্রম বন্ধ করিয়া দিলেন। লোকেরা উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমার এই আমলের কারণে লোকেরা হয়ত মনে করিবে, আমার কথা ও কাজে বৈপরীত্য বিদ্যমান । আর আমি যদি তাহাদিগকে কিছুই না বলি, তৰে আমি “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” বর্জনকারী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।