দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ 149
📝 Text 📖 PDF

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১৭ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রসঙ্গে মহা মনীষীগণের উক্তি হযরত আবু দারদা (রাঃ) বলেন, তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ-এর দায়িত্‌ পালন করিতে থাক। অন্যথায় আল্লাহ পাক তোমাদের উপর এমন জালেম শাসক চাপাইয়া দিবেন যে তোমাদের বড়দেরকে সম্মান করিবে না এবং ছোটদের প্রতি স্সেহ প্রদর্শন করিবে না। তোমাদের পরহেজগার লোকেরা জালেম শাসকের জন্য বদদোয়া করিবে কিন্তু সেই বদদোয়া কবুল হইবে না । তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু তোমাদিগকে সাহায্য করা হইবে না। তোমরা ক্ষমা প্রার্থনা করিবে কিন্তু তোমাদিগকে ক্ষমা করা হইবে না। একবার হযরত হোজাইফাকে কেহ জিজ্ঞাসা করিল, কোন্‌ ব্যক্তি জীবিত হইয়াও মৃতদের মধ্যে গণ্য? জবাবে তিনি বলিলেন, যেই ব্যক্তি ক্ষমতা থাকা সত্বেও কোন মন্দ কাজ হইতে দেখিয়া তাহা হাত দ্বারা প্রতিহত করে না৷ কিংবা মুখে উহাকে খারাপ বলে না বা অন্তরেও ঘৃণা করে না। হযরত মালেক ইবনে আহবার বলেন, বনী ইসরাঈলের এক আলেমের খেদমতে সর্বদা নারী-পুরুষের ভীড় লাগিয়া থাকিত। আর তিনি সমবেত লোকদিগকে দ্বীনের কথা শোনাইতেন এবং অতীতের জাতিসমূহের বিভিন্ন ঘটনা উল্লেখ করিয়া উহা হইতে শিক্ষা গ্রহণের উপদেশ দিতেন। এক দিন সেই আলেম দেখিতে পাইলেন, তাহার ছেলে উপস্থিত এক নারীর দিকে তাকাইয়া আছে এবং তাহাকে চোখে ইশারা করিতেছে। ছেলের এই আচরণটি ছিল অত্যন্ত গহিঁত । কিন্তু আলেম তাহার ছেলেকে কেবল বলিলেন, “এইরূপ করিও না” উহার অতিরিক্ত তাহাকে আর কিছুই বলিলেন না) । এই ঘটনার সঙ্গে সঙ্গে সেই আলেম নিজের আসন হইতে নীচে পড়িয়া গেলেন এবং সঙ্গে সঙ্গেই তাহার ঘাড়ের হাড় ভাঙ্গিয়া গেল। এ একই সময় তাহার স্ত্রীর গর্ভ নষ্ট হইয়া গেল এবং তাহার ছেলে যুদ্ধে নিহত হইল । এই সময় আল্লাহ পাক সেই যুগের পয়গন্বরের নিকট এই মর্মে ওহী প্রেরণ করিলেন যে, অমুক আলেমকে বলিয়া দিন, আমি তাহার ভবিষ্যৎ বংশধরের মধ্যেও কোন নেককার পয়দা করিব না। কেননা, তাহার সকল কার্যক্রম যদি জন্য কেবল এতটুকুই বলিত না যে, এইরূপ করিও না । বরং উহার জন্য তাহাকে কঠোর শাস্তি প্রদান করিত । হযরত হোজাইফা (রাঃ) বলেন, এমন একটি সময় আসিবে যখন লোকেরা সৎ কাজের আদেশ দানকারী এবং অসৎ কাজে বাধা প্রদানকারী ব্যক্তিদের www.eelm.weebly.com

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.