দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তাহারা বিচরণ করে। আল্লাহ তায়ালা আকাশের ফেরেশতাদের সঙ্গে তাহাদের বিষয়ে গর্ব করেন । তাহাদের জন্য জান্নাত সজ্জিত করা হয়। এইবার হযরত নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেনঃ হে আবু বকর! সেই সকল লোক হইল, যাহারা মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ হইতে নিষেধ করে এবং আল্লাহর জন্যই পরস্পরকে মোহাব্বত করে ও শত্রুতা পোষণ করে। অতঃপর তিনি আরো এরশাদ করিলেন, সেই মহান জাতের কসম যাহার আয়ত্বে আমার প্রাণ, তাহারা শহীদগণের কক্ষের উপরে অবস্থান করিবে । প্রতিটি কক্ষের তিন লক্ষ দরজা হইবে । কতক দরজা হইবে ইয়াকুত ও সবুজ পাল্লা নির্মিত । প্রতিটি দরজাতেই নূর থাকিবে। তাহাদের একজনের সঙ্গে তিন লক্ষ ডাগর নয়না হুরের বিবাহ হইবে। কোন হুরের দিকে দৃষ্টিপাত করিলে সে তাহাকে অতীতের কথা স্মরণ করাইয়া বলিবে- তোমার কি মনে পড়ে, অমুক দিন তুমি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়াছিলে? এইভাবে সে তাহার নেক আমলসমূহের কথা স্মরণ করাইয়া দিবে। হযরত ওবায়দা ইবনুল জাররাহ (রাঃ) বলেন, একবার আমি পেয়ারা নবী ছাল্লালন্মাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলাম, আয় আল্লাহর রাসূল আল্লাহ পাকের নিকট সব চাইতে উত্তম শহীদ কে? জবাবে তিনি এরশাদ করিলেন, যেই বক্তি কোন জালেম শাসনকর্তার সামনে দাড়াইয়া সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ হইতে নিষেধ করে আর এই কারণে সেই জালেম শাসক তাহাকে হত্যা করে৷ জালেম শাসক যদি তাহাকে হত্যা না করে তবে সে যত দিন জীবিত থাকিবে তাহার নামে কোন অপরাধ লেখা হইবে না। হযরত হাসান বসরী (রহঃ) বর্ণনা করেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- of U6 3 Spl ml lx pUl tS 2 Isl + Ans 3 bres OU LL ada LL OLGS OB he AEDS Sl অর্থঃ আমার উম্মতের সবচাইতে উত্তম শহীদ সেই ব্যক্তি, যে জালেম শাসনকর্তার সামনে দাড়াইয়া তাহাকে সৎকাজের আদেশ করে এবং অসৎ কাজ হইতে নিষেধ করে আর এই অপরাধের কারণে সে তাহাকে হত্যা করে। জান্নাতে এই শহীদের মর্যাদা হামজা ও জাফরের মধ্যস্থলে হইবে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।