contents আমরে বিল মা'রফ ও নেহী আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মুসলমানদের একটি অন্যতম ধর্মীয় কর্তব্য । হক্কানী ওলামায়ে কেরাম ও মুসলিম ধর্মতত্ত্ববিদগণ বিভিন্ন উপায়ে এই আদেশ ও নিষেধের উপর আমল করিতেছেন । তাছাড়া দাওয়াত ও তাবলীগের নামে পৃথিবীর প্রায় সকল দেশে উহার উপর আমল হইতেছে। সাধারণভাবে মনে করা হয়- মানুষকে সত্য, কল্যাণ ও দ্বীনের পথে আহবান করার নামই “সৎ কাজের আদেশ” এবং পাপ, অকল্যাণ ও গোমরাহীর পথ হইতে বিরত থাকিতে বলার নামই “অসৎ কাজের নিষেধ” ৷ অথচ ইসলামের এই মৌলিক ও গুরুত্ব পূর্ণ আমলটির আরো কোন ব্যাখ্য৷-বিশ্লেষণ আছে কিনা এবং এই কার্যক্রমটি বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন নীতিমালা ও দিক নির্দেশনা আছে কিনা, এই বিষয়ে আমাদের সকলেরই ধারণা অত্যন্ত সীমিত । সর্বকালের সেরা মুসলিম দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম গায্যালী (রহঃ) “আমরে বিল মারুফ ও নেহী আনিল মুনকার” শীর্ষক কিতাবে এইসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করিয়াছেন। “সৎ কাজের আদেশ ও.অসৎ কাজের নিষেধ” এর উপর আমল করার যোগ্য ব্যক্তিকে এই কাজের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যের অধিকারী হওয়া আবশ্যক, এই কাজের ক্ষেত্ৰ ও সীমা কতটুকু, কোন্ কোন্ ক্ষেত্রে এই কাজ ক্ষতিকর ও নিষিদ্ধ ইত্যাদি সুক্মাতিসূক্ষ প্রশ্নের প্রামাণিক জবাবসন্বলিত এই কিতাবটি ইমাম গাষ্যালীর এক অমূল্য অবদান । এই বিষয়ের উপর কোরআন-হাদীসের দলীলসহ এমন যুক্তিপূৰ্ণ ও বিশ্লেষণাত্মক কিতাব ইমাম গায্যালীর আগে বা পরে অপর কেহ রচনা করিয়াছে বলিয়া আমাদের জানা নাই । সুতরাং কোন প্রকার অতিশয়োক্তি না করিয়াই বলা চলে- সংশিষ্ট প্রঙ্গের উপর ইহাই সর্বকালের সেরা কিতাব । ইতিপূর্বে ভারতের প্রখ্যাত আলেম হযরত মাওলানা নামীদ আল ওয়াজেদী মূল শীরোনামে এই কিতাবটির উর্দু তরজমা করেন। আমরা উদ্দু হইতে.বাংলায় তরজমা করিয়া কিতাবটির নাম দিয়াছি “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” । এমন একটি মূল্যবান কিতাবের বঙ্গানুবাদ বাংলাদেশী পাঠকদের হাতে তুলিয়া দিতে পারিয়া আমরা আল্লাহ পাকের অশেষ শোকর আদায় করিতেছি । আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করুন এবং কিতাবটিকে আমার জন্য আমার মাতাপিতা, দীর-উ্ভাদ ও সংশরিছ লকলের জন্য নাজাতের ওনিরা করিয়া দিম। আমীন, ইয়া রাববাল আলামীন! তারিখ মোহাম্মদ খালেদ ঠলা সেশ্টেম্বর ২০০১ ইং শিক্ষক, মাদীনাতুল উলূম মাদরাসা কুমিল্লাপাড়া, কামরাঙ্গীর চর কামরাঙ্গীর চর, আশরাফাবাদ আশরাফাবাদ, ঢাকা- ১৩১০ ঢাকা-১৩১০ { চার |] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।