contents ১৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তোমাদের ধ্বংস অনিবার্য । সুতরাং তোমরা আল্লাহর গোলামী ও শান্তির পথে ফিরিয়া আস । কিন্তু লোকেরা তাহার এই দাওয়াতে কোনরূপ কর্ণপাত করিল না । অতঃপর তিনিও পূর্ববর্তঁদের ন্যায় তথা হইতে ফিরিয়া আসিয়া আল্লাহর দরবারে অনুযোগ করিলেন। অবশেষে চতুর্থ ব্যক্তি সেই বস্তিবাসীদের নিকট উপস্থিত হইয়া দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্যোগ গ্রহণ করিলেন। কিন্তু কয়েক কদম অগ্রসর হওয়ার পরই তিনি ফিরিয়া আসিলেন এবং নিজের অক্ষমতার কথা প্রকাশ করিয়া আল্লাহর দরবারে আরজ করিলেন, পরওয়ারদিগার! আমি যদি তাহাদিগকে দ্বীনের পথে আহ্বান করিতাম, তবে তাহারা আমার কথা শুনিত না। আমি তাহাদিগকে মন্দ বলিলে তাহারাও. আমাকে মন্দ বলিত। তাহাদের সঙ্গে যুদ্ধ করিলে আমিই পরাজিত হইতাম ৷ এই কারণে আমি ফিরিয়া আসিয়াছি। উপরোক্ত ঘটনা বর্ণনার পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, বর্ণিত চার ব্যক্তির মধ্যে প্রথমোক্ত ব্যক্তির মরতবা সর্বাধিক । আর তাহাদের মধ্যে শেষোক্ত ব্যক্তির মর্যাদা সব চাইতে কম । কেননা, সে কেবল দাওয়াত দেওয়ার এরাদা করিয়াছিল, কিন্তু বস্তিবাসীদের নিকট দ্বীনের দাওয়াত লইয়া যাওয়ার হিন্মত করিতে পারে নাই । কিন্তু তোমাদের মাঝে এই শেষোক্ত ব্যক্তির মত লোকও খুব কম হইবে । হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিল, আয় আল্লাহর রাসূল! যেই বস্তিতে আল্লাহর নেক বান্দাগণ বিদ্যমান, উহাও ধ্বংস করিয়া দেওয়া হইবে কি? তিনি বলিলেনঃ হা, (সেই বস্তিও ধ্বংস করিয়া দেওয়া হইবে) । উহার কারণ জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, নেক বান্দাগণ আলস্যবশে আল্লাহর নাফরমানী দেখিয়াও নীরব থাকার কারণে। হযরত জাবের ইবনে আব্ুল্লাহ (রাঃ) বর্ণনা করেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- LS, Si AL ASDUL pdb dtd sD xsl Ul: JG oe Lib ax md OG dis iol, lb: dl el + ES is i 029 5b le 5 অর্থঃ একদা আল্লাহ পাক এক ফেরেশতাকে আদেশ করিলেন, অমুক জনপদটি উহার অধিবাসীসহ উল্টাইয়া দাও । ফেরেশতা আরজ করিলেন, আয় পরওয়ারদিগার! সেই জনপদে আপনার এমন এক নেক বান্দা আছে, যিনি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।