contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ‘১৩ তাহাদের মধ্যে কেবল চারজন এমন আবেদ ছিলেন যাহারা মানুষের এইসব পাপাচারকে ঘৃণা করিতেন । তাহারা এমন কামনা করিতেন যেন বস্তির লোকেরা আল্লাহর নাফরমানী ত্যাগ করিয়া সৎ পৃথে ফিরিয়া আসে । পরে তাহাদের একজন দ্বীন ও ঈমানের দাওয়াত লইয়া বস্তির লোকদের মাঝে গিয়া উপস্থিত হইলেন তিনি সকলকে দ্বীনের পথে আহবাঁন করিয়া বলিলেন, ভাইসকল! তোমরা পাপাচার ও নাফরমানীর পথ পরিহার করিয়া আল্লাহ পাকের গোলামী ও শান্তির পৃথে ফিরিয়া আস । কিন্তু বস্তির পাপী লোকদের নিকট তাহার এই আহ্বান কোন ক্রিয়া করিল না এবং তাহারা সরাসরি এই দাওয়াত প্রত্যাখ্যান করিল। পরে তিনি কঠোর ভাষায় তাহাদিগকে ভীতি প্রদর্শন করিলেন । কিন্তু ইহাতেও কোন কাজ হইল না । বরং জবাবে তাহারাও এই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করিল । অবশেষে তিনি বস্তির লোকদের সঙ্গে যুদ্ধ করিলেন । কিন্তু সংখ্যায় তাহারা অধিক ছিল বিধায় তাহাদেরই জয় হইল । অবশেষে তিনি মর্মাহত হৃদয়ে তথা হইতে ফিরিয়া আসিয়া আল্লাহ পাকের দরবারে নিবেদন করিলেন, আয় মাওলায়ে কারীম! আমি তাহাদিগকে পাপের পথে চলিতে নিষেধ করিয়াছিলাম, কিন্তু তাহারা আমার কথা শোনে নাই । আমি তাহাদিগকে তিরস্কার করিলে জবাবে তাহারাও আমাকে তিরস্কার করিয়াছে। পরে আমি তাহাদের সঙ্গে যুদ্ধ করিলাম । কিন্তু লোকবল ও জনবলের আধিক্যের কারণে যুদ্ধে তাহারাই জয়ী হইয়াছে। অবশেষে ব্যর্থ মনোরথে আমি তথা হইতে ফিরিয়া আসিয়াছি। অতঃপর দ্বিতীয় আবেদ বস্তিতে গিয়া দ্বীনের দাওয়াত দিলেন । তিনি সকলকে আহ্বান করিয়া বলিলেন, হে লোকসকল! তোমরা পাপের পথ পরিহার করিয়া ন্যায়-সত্য ও শাস্তির পথে ফিরিয়া আস । কিন্তু বস্তির লোকেরা তাহার কথা মানিতে সরাসরি অস্বীকার করিল । তিনি তাহাদিগকে কঠোর ভাষায় ভীতি প্রদর্শন করিলে জবাবে তাহারাও কঠোর ভাষা ব্যবহার করিল । অবশেষে তিনি ব্যর্থ হইয়া তথা হইতে ফিরিয়া আসিয়া আল্লাহ পাকের দরবারে আরজ করিলেন, আয় পারওয়ারদিগার! আমি তাহাদিগকে দ্বীনের পথে আহ্বান করিয়াছি, কিন্তু তাহারা আমার আহ্বানে সাড়া দেয় নাই। আমি তাহাদিগকে ভীতি প্রদর্শন করিয়াছি, কিন্তু তাহাতেও কোন কাজ হয় নাই.। আমি যদি তাহাদের সঙ্গে যুদ্ধ করিতাম তবে (জনবল ও সংখ্যাধিক্যের কারণে) তাহারাই আমার উপর জয়ী হইত । এই কারণে (আর সামনে অগ্রসর না হইয়া) আমি তথা হইতে ফিরিয়া আসিয়াছি। অতঃপর তৃতীয় আবেদ নিজের পূর্ববর্তীদের অনুসরণে দ্বীনের দাওয়াত লইয়া সেই বস্তিতে গেলেন। তিনি সকলকে আহ্বান করিয়া বলিলেন, হে বস্তিবাসীগণ! তোমরা যেই পথে চলিতেছ তাহা পাপের পথ । এই পথে চলিলে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।