contents ১২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং আজ কোথায় যাওয়ার হুকুম হইয়াছে, কোন্ ভূখণ্ডে বর্ষণ হইবে ইত্যাদি জিজ্ঞাসা করিলে ঠিক ঠিক জবাব দেয়। অথচ তাহারা নবী ছিলেন না। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন- Lecbi ee oi m3 ee SE SSS PAS ras a> ‘bas Ss অর্থঃ “যেই ব্যক্তি কোন গোনাহের স্থানে উপস্থিত থাকে এবং উহাকে খারাপ মনে করে, তবে সে যেন সেখানে উপস্থিত ছিল না। আর যেই ব্যক্তি সেখানে উপস্থিত না হইয়াও এ গোনাহকে ভাল মনে করে, তবে সেই ব্যক্তি এমন যেন সেখানে উপস্থিত রহিয়াছে।” (ইবনে আদী) উপরোক্ত হাদীসের মর্ম হইতেছে- কোন ব্যক্তি যদি আবশ্যকীয় কোন প্রয়োজনে কোন গোনাহের স্থানে যায় কিংবা সে যখন গিয়াছে তখন সেখানে কোন গোনাহের অনুষ্ঠান ছিল না বটে, কিন্তু পরে ঘটনাক্রমে তাহা শুরু হইয়াছে, এই উভয় অবস্থায় তাহার কর্তব্য হইতেছে- নিজের হাত, জবান কিংবা অন্তর দ্বারা সেই গোনাহের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করা । আর ইচ্ছাকৃতভাবে গৌনাহের জায়গায় যাওয়া নিষেধ । হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেনঃ আল্লাহ পাক দুনিয়াতে যত নবী প্রেরণ করিয়াছেন, সঙ্গে তাহাদের সহচরও ছিল। নবীগণ আল্লাহ পাকের ইচ্ছায় আপন সহচরদের মাঝে অবস্থান করিয়া আল্লাহর কিতাব ও তাহার বিধানের উপর আমল করেন। অবশেষে আল্লাহ পাক যখন তাহার নবীকে উঠাইয়া লন, তখন নবীর সহচরগণ আল্লাহর কিতাব, তীহার হুকুম ও স্বীয় নবীর সুন্নত অনুযায়ী আমল করিতে থাকেন। নবীর এই সহচরগণ বিদায় হওয়ার পর এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটিবে, যাহারা মিম্বরে বসিয়া এমন কথা বলিবে যাহা তাহারা জানে, আর (বাস্তব ক্ষেত্রে) তাহারা এমন আমল করিবে যাহা তাহারা জানে না। এই সম্পৃদায়টি দৃষ্টিগোচর হইলে তাহাদের সঙ্গে হাত দ্বারা জেহাদ করা ওয়াজিব হইবে হাত দ্বারা সম্ভব না হইলে অন্তর দ্বারা জেহাদ করিবে। উহার পর ইসলামের কোন স্তর নাই । একটি বস্তির ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) একটি বস্তির ঘটনা উল্লেখ করিয়া বলেন, সেই বস্তির লোকেরা ব্যাপকভাবে আল্লাহর নাফরমানীতে লিপ্ত ছিল। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।