contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১১ ঘরে যাওয়া জায়েজ নহে এবং এমন স্থানেও যাওয়া উচিত নহে, যেখানে প্রকাশ্যে মন্দ কাজ চলিতেছে অথচ তাহার পক্ষে উহা বন্ধ করা, বাধা দেওয়া কিংবা ঘৃণা প্রকাশ করারও ক্ষমতা নাই । কেননা, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে এমন ব্যক্তিদের: উপর অভিশাপ বর্ষণের কথা উল্লেখ আছে, যাহারা জুলুমের স্থানে উপস্থিত থাকে এবং উহা প্রতিরোধ না করে। উহার প্রতিরোধে তাহার অক্ষমতা থাকিলেও সে এই অভিশাপের শিকার হইবে । এই কারণেই আমাদের কোন কোন পূর্ববর্তী বুজুর্গ লোকালয় ত্যাগ করিয়া নির্জনবাস অবলম্বন করিয়াছিলেন। কেননা, তাহারা দেখিতে পাইয়াছিলেন, এমন কোন লোকসমাগম নাই যেখানে অন্যায়-অপরাধ হইতেছে না আর তাহাদের পক্ষে উহা প্রতিরোধ করারও কোন ক্ষমতা ছিল না। এমতাবস্থায় লোকালয় ত্যাগ করিয়া নির্জনবাসই উত্তম । হযরত ওমর ইবনে আব্দুল আজীজ (রহঃ) বলেন, আজ আমরা যেই পরিস্থিতির শিকার, এই অবস্থার কারণেই আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ নিজেদের বাড়ী-ঘর ও সন্তান-সন্ততি ত্যাগ করিয়া পরিব্রাজন অবলম্বন করিয়াছিলেন। কেননা, তাহারা দেখিতে পাইয়াছিলেন, সমাজ হইতে সৎ কর্ম অন্তৰ্হিত হইয়া অনাচার ও পাপাচারে চতুর্দিক আচ্ছন্ন হইয়া পড়িয়াছে এবং মানুষকে সদুপদেশ প্রদান ও নসীহতের দরজা বন্ধ হইয়া গিয়াছে। এমনকি কেহ সাহস করিয়া নসীহত করিলেও তাহাকে নানারূপ নির্যাতনের শিকার হইতে হইতেছে। এমতাবস্থায় তাহারা আশংকা করিয়াছেন, এই পাপাচারের অঙ্গনে অবস্থানের ফলে ফেৎনায় জড়াইয়া তাহারাও আল্লাহর আজাবের শিকারে পরিণত হওয়া অসম্ভব নহে । সুতরাং তাহারা এহেন দুষ্ট লোকদের সঙ্গে বসবাস করার পরিবর্তে বনে_জঙ্গলে লতাপাতা খাইয়া হিংস্র প্রাণীদের সঙ্গে বসবাস করাকেই প্রাধান্য দিয়াছেন। এই বক্তব্য প্রদানের পর তিনি নিমোক্ত আয়াত পাঠ করেন- * eS LAG EE অর্থঃ “অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাহার তরফ হইতে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী ৷” (সূরা জারিয়াতঃ আয়াত ৫০) হযরত ওমর ইবনে আব্দুল আজীজ (রহঃ) বলেন, কতক লোক নিজেদের বাড়ী-ঘর ত্যাগ করিয়া বনে-জঙ্গলে চলিয়া যাওয়ার পর তাহাদের সম্পর্কে বহু বিস্ময়কর ঘটনা শোনা গিয়াছে। নবুওয়্যতের মধ্যে যদি কোন ফজিলত ও শ্রেষ্ঠত্ব না থাকিত, তবে আমরা ইহাই বলিতাম যে, নবীগণ তাহাদের তুলনায় শ্রেষ্ঠ নহে । আমরা জানিতে পারিয়াছি যে, ফেরেশতাগণ তাহাদের সঙ্গে সাক্ষাত ও মোসাফাহা করেন। আকাশের বাদল ও বনের হিংস্র প্রাণী তাহাদের নিকট দিয়া যাওয়ার সময় সম্মুখে আসিয়া থামিয়া যায়। তাহারা ডাক দিলে সাড়া দেয় wWwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।