contents ১৪৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্ণনাকারী বলেন, হযরত আবুল হাসান নুরী খলীফার দরবার হইতে বাহির হওয়ার পর সরাসরি বসরা নগরী চলিয়া যান এবং সেখানেই বসবাস করিতে থাকেন । খলীফা মু'তাজাদের ইন্তেকালের পর তিনি পুনরায় বাগদাদ ফিরিয়া আসেন। উপরে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীনের কতক ঘটনা উল্লেখ করা হইল । এইসব ঘটনা দ্বারা জানা গেল যে, আল্লাহওয়ালাগণ পরিপূর্ণ এখলাসের সহিত এই কাজ করিয়াছেন এবং এই কাজে তাহারা পার্থিব লোভ লালসার কিছুমাত্র পরওয়া করেন নাই । আল্লাহ পাকের রহমতই ছিল তাহাদের একমাত্র ভরসা । এই কারণেই তাহারা প্রবল শক্তিধর প্রতিপক্ষের মোকাবেলায় নির্ভিকচিত্তে অন্যায়ের প্রতিরোধ করিতে পারিয়াছিলেন। এই কাজে জীবনের উপর কোনরূপ ঝুঁকি আসিলে উহাকে তাহারা শাহাদাতের সৌভাগ্য মনে করিয়াছেন। এই এখলাসের কারণেই তাহাদের কথায় তাছীর হইয়াছে এবং কঠিন হইতে কঠিন প্রাণও তাহাদের নসীহত কবুল করিতে বাধ্য হইয়াছে । কিন্তু বর্তমান অবস্থা হইল, পার্থিব লোভ-লালসা যেন আলেমদের মুখে তালা লাগাইয়া দিয়াছে। এখন তাহারা হক কথা না বলাই নিরাপদ মনে করিতেছে। আর বলিলেও তাহাদের কথায় কোন কাজ হইতেছে না । কেননা তাহাদের কথার সহিত অন্তরের অবস্থার কোন মিল নাই । দেশের শাসকবর্গ যখন খারাপ হয় তখন উহার প্রভাবে প্রজাসাধারণও বিপথগামী হয়। আর শাসকবর্গ খারাপ হয় আলেমগণ খারাপ হওয়ার কারণে । আলেমগণের অন্তরে যখন ধন-সম্পদ ও ভোগ-বিলাসের লিন্সা প্রবল হয়, তখনই তাহাদের নৈতিক বিপর্যয় দেখা দেয়। তো দেখা যাইতেছে, দেশের শাসক ও প্রজা খারাপ হওয়ার মূলে আলেমগণ । আলেমগণ খারাপ হইলে উহার প্রভাবে শাসক শ্রেণী খারাপ হইবে এবং শাসক শ্রেণীর নৈতিক বিপর্যয় ঘটিলে উহার কুপ্রভাবে দেশের প্রজাসাধারণও বিপথগামী হইবে যেই ব্যক্তির অন্তরে দুনিয়ার মোহাব্বত প্রবল হইবে সেই ব্যক্তি (নৈতিক শক্তির অভাবে) একজন সাধারণ মানুষকেও আদেশ-নিষেধ করিতে সক্ষম হইবে না । সুতরাং তাহার পক্ষে আমীর ও শাসক শ্রেণীকে আদেশ-নিষেধ করার তো কোন প্রশ্নই আসে না। এখন আমি এই প্রসঙ্গটি শেষ করিতেছি । আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন তিনি আমাদের সকলকে বর্ণিত বিষয়সমূহের উপর আমল করার তাওফীক দান করেন । আমীন! j ৷ | আল্লাহর অপার অনুগ্রহে সমাপ্ত ।। © PDF creategby L@inkdebnrtga Mail. com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।