দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১৪৩ করা আমার পক্ষে সম্ভব- সেই পরিমাণ কর্ম সম্পাদন করা আমি আমার কর্তব্য মনে করিয়াছি। সে মতে শরাবের মটকাগুলি ভাঙ্গিয়া ফেলা আমার ক্ষমতার ভিতর ছিল বিধায় আমি সেইগুলি ভাঙ্গিয়া ফেলি । খলীফা এইবারও নীরবে মাথা নত করিলেন। মনে হইল যেন তিনি আমার কথাগুলির যথার্থতা পর্যালোচনা করিয়া দেখিতেছেন। কিছুক্ষণ পর তিনি মাথা তুলিয়া জিজ্ঞাসা করিলেন, অক্ষত ম্টকাটির ভিতরও তো শরাব ছিল, সেইটি ভাঙ্গিলে না কেন? এইবার আমি বলিলামঃ হে আমীরুল মোমেনীন! আমি যখন প্রথমে মটকা ভাঙ্গিতে অগ্রসর হই, তখন আমার মন আল্লাহ পাকের জালাল ও প্রতাপে পরিপূর্ণ ছিল এবং আমি ছিলাম পরকালে আল্লাহ পাকের নিকট জবাবদিহিতার ভয়ে আচ্ছন্ন । সেই সময় আমার মনে এমন ভীতির উদ্রেক হয় নাই যে, এইগুলি খলীফার মটকা এবং আমার এই আচরণে তিনি আমার উপর অসন্তুষ্ট হইবেন। অর্থাৎ সেই সময় আমি সর্বপ্রকার পার্থিব ভয়-ভীতি হইতে মুক্ত ছিলাম এবং সেই কাজে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং তাহার নির্দেশ পালনই ছিল আমার লক্ষ্য। এই কারণেই আমি মটকাগুলি ভাঙ্গিয়া ফেলার সাহস করিতে পারিয়াছি। কিন্তু যখন শেষ মটকাটি ভাঙ্গার জন্য মুগুর উত্তোলন করি, তখন আমার মনে এই অহংকার আসিল যে, “আমি তো স্বয়ং খলীফার মটকা ভাঙ্গিয়া ফেলার দুঃসাহস করিতে পারিয়াছি”। আমার মনে এই অহংবোধ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার হাত গুটাইয়া লই । অর্থাৎ সেই সময়ও যদি আমার মনে পূর্ববৎ অবস্থা বিদ্যমান থাকিত, তবে এ একটি মটকা কেন, যদি সমস্ত পৃথিবীও শরাবের মটকায় পরিপূর্ণ থাকিত, তবে সেই সমুদয় মটকাও আমি ভাঙ্গিয়া ফেলিতাম এবং এই ক্ষেত্রে আমি কোন মানবীয় শক্তির কিছুমাত্র পরওয়া করিতাম না। করিয়া বলিলেন, যাও, এখন হইতে তোমাকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের অবাধ ক্ষমতা দেওয়া হইল । এই কাজে কেহই তোমাকে বাধা দিবে না। খলীফার এই কথার জবাবে আমি বলিলাম, আমীরুল মোমেনীন! এখন হইতে আর তো আমি এই কাজ করিব না। কেননা, ইতিপূর্বে আমি অন্যায়ের প্রতিরোধ করিয়াছি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে । আর এখন তাহা করা হইবে আপনার নির্দেশে । আমার এই কথায় যেন খলীফা অনেকটা দমিয়া গেলেন। পরে তিনি জিজ্ঞাসা করিলেন, তবে এখন তুমি কি করিতে চাও? আমি বলিলাম, আমি কিছুই করিতে চাই না । আমাকে কেবল নিরাপদে যাইতে দিন, খলীফা আর কোন দ্বিরুক্তি না করিয়া আমাকে বিদায় দিলেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।