দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১৪২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মাঝিকে জিজ্ঞাসা করিলেন, মটকাগুলিতে কি আছে? মাঝি বলিল, মটকায় কি আছে তাহা জানিয়া আপনার কি হইবে? আপনি নিজের কাজ করুন । মাঝির কুশলী জবাব শুনিয়া হযরত নূরীর সন্দেহ আরো বাড়িয়া গেল । তিনি বলিলেন, আমি এমনিই জানিতে চাহিতেছি। তুমি যদি আমাকে বলিয়া দাও- মটকায় কি আছে, তবে আমার একটি অজানা বিষয় জানা হইবে, অথচ তাহাতে তোমার কোন ক্ষতি হইবে না৷ মাঝি বলিল, ভারি মজার কাণ্ড তো; মনে হইতেছে, আপনি অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি অতি আগ্রহী এক সুফী মানুষ । আপনার যদি এতই আগ্রহ থাকে তবে শুনুন। এ মটকাগুলিতে শরাব আছে এবং তাহা খলীফা মু’তাজাদের জন্য লইয়া যাওয়া হইতেছে। হযরত নুরী জিজ্ঞাসা করিলেন, উহাতে কি সত্যি শরাব আছেঃ? মাঝি বলিল, হী! উহাতে সত্যিই শরাব আছে বটে । শরাবের বিষয়ে নিশ্চিত হওয়ার পর হযরত নূরীর মনে চাঞ্চল্য দেখা দিল। তিনি মাঝিকে বলিলেন, তোমার পাশে রক্ষিত এ মুগুরটি আমার হাতে দাও। এই কথা শুনিয়া মাঝি ক্রুদ্ধ হইয়া তাহার চাকরকে বলিল, মুগুরটি তাহার হাতে দাও; দেখি তিনি কি করেন । হযরত নুরী মুগুরটি হাতে পাওয়ামাত্র নৌকায় উঠিয়া একে একে সবগুলি মটকা ভাঙ্গিয়া ফেলিলেন এবং একটি মাত্র মটকা অক্ষত রাখিয়া তবে ক্ষান্ত হইলেন । ঘটনার আকসশ্মিতায় মাঝি ভীত-সন্তরস্ত হইয়া চিৎকার করিতে লাগিল। তাহার চিৎকার শুনিয়া আশেপাশের লোকেরা ছুটিয়া আসিল । কিন্তু এতক্ষণে যাহা হইবার তাহা হইয়া গিয়াছিল। সংবাদ পাওয়ার পর স্থানীয় প্রশাসক ইবনে বিশর আফলাহ অকুস্থল পরিদর্শনে আসেন । ঘটনার বিবরণ শুনিয়া তিনি হযরত মু'তাজাদ সম্পর্কে এইরূপ প্রসিদ্ধ ছিল যে, তিনি আগে তরবারী চালনা করেন এবং পরে কথা বলেন । এই কারণে সকলেরই নিশ্চিত ধারণা ছিল যে, খলীফা হযরত নূরীকে হত্যা না করিয়া ছাড়িবেন না। হযরত আবুল হাসান নুরী বলেন, আমাকে যখন খলীফার দরবারে হাজির করা হইল, তখন খলীফা একটি লৌহনির্মিত আসনে উপবিষ্ট ছিলেন এবং তাহার হাতেও ছিল একটি লৌহদণ্ড । তিনি আমার আপাদ মস্তক নিরীক্ষণ করার পর রাশভারী কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? আমি বলিলাম, আমি একজন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারী । তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাকে এই দায়িত্ব কে দিয়াছে? আমি বলিলাম, যিনি আপনাকে খেলাফতের দায়িত্ব দিয়াছেন। আমার এই জবাব শোনার পর খলীফার মাথা নত হইয়া গেল । কিছুক্ষণ পর মাথা তুলিয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন, তুমি এই কাণ্ড করিলে কেন? আমি বলিলাম, আপনার মঙ্গলের জন্য । তিনি উহার ব্যাখ্যা জানিতে চাহিলে আমি বলিলাম, খলীফাকে যেই পরিমাণ অনিষ্ট হইতে রক্ষা wWwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।