দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১৪১ তৎক্ষণাত হত্যা করা হইল । পরে তাহার লাশ বাহির করিয়া শহরে নিয়া ঘোষণা দেওয়া হইল- এই লাশের কোন ওয়ারিশ থাকিলে তাহারা আসিয়া লাশ গ্রহণ করিতে পারে। আমি এই ঘোষণা শোনার পরও লাশের দায়িত্ব গ্রহণ করার সাহস করিতে পারি নাই । অবশেষে যখন কেহই লাশ গ্রহণ করিল না, তখন শহরের গরীব মুসলমানগণ যুবকের কাফন-দাফনের ব্যবস্থা করিল। কাফন-দাফনের শুরু হইতে শেষ পর্যন্ত আমি শরীক ছিলাম । কিন্তু কাহাকেও এই কথা জানিতে দেই নাই যে, এই পরদেশী যুবক জীবনের শেষ ভাগের কিছু সময় আমার সঙ্গে কাটাইয়াছে এবং সেই সুবাদে সে আমার পরিচিত ছিল। যাহাই হউক, যুবকের দাফন সম্পন্ন হওয়ার পর আমি গোরস্তানের পার্শ্ববর্তী মসজিদে চলিয়া গেলাম ৷ যুবকের নির্মম হত্যাকাণ্ডের কারণে আমার মন খুবই পেরেশান ছিল । আমি ক্লান্ত দেহে মসজিদের এক কোণে শয়ন করিলাম এবং সঙ্গে সঙ্গেই আমার চোখে নিদ্রা নামিয়া আসিল । অতঃপর স্বপ্ুযোগে আমি সেই যুবককে বেহেশতী হুর পরিবেষ্টিত অবস্থায় দেখিতে পাইলাম । যুবক আমাকে ডাকিয়া বলিল, হে হারেস! আল্লাহর কসম, আপনি সেইসব ব্যক্তিদের মধ্যে গণ্য, যাহারা আল্লাহর আনুগত্য করে কিন্তু উহার ফল গোপন রাখে। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, সেইসব লোকেরা এখন কোথায়? সে বলিল, তাহারা এখুনি এখানে আসিবে । একটু পরই আমি দেখিতে পাইলাম, কতক সওয়ারীর একটি কাফেলা আমাদের নিকট আসিয়া উপস্থিত হইল । আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, তোমরা কে? তাহারা জবাব দিল, “নিজেদের অবস্থা গোপনকারী”। অতঃপর তাহারা যুবকের দিকে ইশারা করিয়া বলিল, এই যুবক তোমার কথায় প্রভাবিত হইয়াছিল এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের উদ্দেশ্যে বাহির হইয়াছিল। পরে এই অপরাধে (?) তাহাকে হত্যা করা' হয়। এখন এই যুবক আমাদের সঙ্গী এবং তাহার হত্যাকারীর ‘দুর্ভাগ্য’ আল্লাহর গজবকে আহবান করিতেছে। হযরত আবুল হাসান নূরীর ঘটনা মোহাম্মদ ইবনে ইবরাহীম মুকরী বর্ণনা করেন, প্রখ্যাত বুজুর্গ হযরত আবুল হাসান নূরী খুব কম কথা বলিতেন এবং অহেতুক কর্ম পরিহার করিয়া চলিতেন । একান্ত আবশ্যক না হইলে কাহারো নিকট কিছু জিজ্ঞাসা করিতেন না এবং মানুষের দোষ খুঁজিয়া বেড়াইতেন না । তবে কোন অন্যায় ও গহহিত কর্ম দেখিলে উহাতে বাধা দিতেও তিনি কিছুমাত্র পরওয়া করিতেন না । একদিন তিনি নদীর তীরে বসিয়া অজু করিতেছিলেন। এমন সময় দেখিতে পাইলেন, একটি নৌকায় অনেকগুলি মটকা বহন করিয়া লইয়া যাওয়া হইতেছে। প্রত্যেকটি মটকার গায়ে “লুতফ” শব্দটি লেখা ছিল। যেহেতু কোন বস্তু বা পণ্যের নাম ‘লুতফ’ আছে বলিয়া তাহার জানা ছিল না, এই কারণে তিনি Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।