contents ১৪০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তাহা প্রকাশ না করিয়া গোপন রাখি এবং যাহা উপকারী ও কল্যাণকর তাহা হাসিল করি। আমার এই জবাব শুনিয়া যুবক বিকট স্বরে চিৎকার দিয়া উঠিল । কিছুক্ষণ পর সে বলিল, পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত এই সুবিশাল পৃথিবীর অপর কেহ এই বৈশিষ্ট্যের অধিকারী আছে কিনা তাহা আমার জানা নাই । আমি বলিলাম, আল্লাহওয়ালাদের নিয়ম হইল, তাহারা নিজেদেরকে অপরের নিকট হইতে গোপন রাখেন এবং আল্লাহর নিকটও দোয়া করেন যেন মানুষের নজর হইতে তাহাদিগকে গোপন রাখা হয়। সুতরাং তুমি কেমন করিয়া তাহাদের অবস্থা জানিতে পারিবে? আমার এই কথা যুবকের উপর পূর্বাধিক ক্রিয়া করিল এবং সে বিকট স্বরে চিৎকার দিয়া জ্ঞান হারাইয়া ফেলিল । এই অজ্ঞান অবস্থায় ক্রমাগত দুই দিন সে আমার এখানে পড়িয়া রহিল । দুই দিন পর যখন হুশ হইল, তখন মল-মুত্রে তাহার দেহ ও পরিধেয় বস্ত্র নাপাক হইয়া গিয়াছিল। আমি তাহাকে নূতন কাপড় দিয়া বলিলাম, এই কাপড় আমি নিজের কাফনের জন্য রাখিয়াছিলাম । কিন্তু এখন আমার নিজের উপর তোমাকে প্রাধান্য দিতেছি । তুমি পাক-সাফ হইয়া এই কাপড় পরিধানপূর্বক বিগত দুই দিনের কাজা নামাজ আদায় কর । যুবক গোসল করিয়া নামাজ আদায়ের পর এখান হইতে চলিয়া যাওয়ার ইচ্ছা প্রকাশ করিল । আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, এখন তুমি কোথায় যাইবে? সে এই কথার সরাসরি কোন জবাব না দিয়া বলিল, আপনিও আমার সঙ্গে চলুন। আমি কোনরূপ দ্বিরুক্তি না করিয়া তাহার সঙ্গে রওনা হইলাম । সে খলীফাকে ছালাম করিয়া বলিল, হে জালেম! আমি যদি তোমাকে জালেম না বলি, তবে আমি নিজেই জালেম । আমি তোমার বিষয়ে কোনরূপ অবহেলা করা হইতে আল্লাহর আশ্রয় চাহিতেছি ও প্রার্থনা করিতেছি । তুমি কি এতদ্সত্বেও আল্লাহকে ভয় করিবে না যে, তিনি জমিনের উপর তোমাকে মানুষের শাসক নিযুক্ত করিয়াছেন? ..... অর্থাৎ এইভাবে কঠোর ভাষায় খলীফাকে কতক নসীহত করার পর সে তথা হইতে প্ৰস্থানোদ্যত হইল । আমি দরজার পাশেই বসা ছিলাম । খলীফা যুবককে জিজ্ঞাসা করিলেন, তুমি কে এবং এখানে কেন আসিয়াছ? যুবক বলিল, আমি একজন পর্যটক । আমি পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের অবস্থা পাঠ করিয়া দেখিয়াছি (যে, তাহারা কেমন করিয়া আমীর ও শাসক শ্রেণীকে নসীহত করিতেন) কিন্তু আমার মধ্যে তাহাদের (সেই) আমল বিদ্যমান ছিল না । 'এই কারণে আমি তোমাকে নসীহত করার এরাদা করিয়া তাহা বাস্তবায়নের উদ্দেশ্যে এখানে আসিয়াছি। হারেস মোহাসেবী বলেন; যুবকের এই দুঃসাহস দেখিয়া খলীফা তাহাকে হত্যা করার নির্দেশ দিলেন । অতঃপর সেই কাফনের পোশাকের সঙ্গেই যুবককে wWwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।