দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১৩৯ আমীরুল মোমেনীন! এই সফরে আপনার পক্ষে অহংকার ও শান-শওকত প্রদর্শনের পরিবর্তে বিনয় অবলম্বন করা উত্তম । বর্ণনাকারী বলেন, বাহলুল মজনূনের উপরোক্ত নসীহত শোনার পর খলীফা হারুনুর রশীদ কাদিতে লাগিলেন কিছুক্ষণ পর তিনি বলিলেন, বাহলুল! আল্লাহ তোমার উপর রহম করুন, আমাকে আরো কিছু নসীহত কর । বাহলুল বলিল, উত্তম হে আমীরুল মোমেনীন! আল্লাহ যাহাকে ধনসম্পদ ও দৈহিক সৌন্দর্য দান করিয়াছেন, সে যদি এ সম্পদ আল্লাহর পথে দান করে এবং দৈহিক সৌন্দর্যে সংযমী হয়, তবে আল্লাহ পাক তাহার নাম বিশেষ ব্যক্তিদের তালিকায় লিপিবদ্ধ করিয়া লন। খলীফা হারুনুর রশীদ বাহলুলের এই হেকমত পূর্ণ কথায় প্রীত হইয়া তাহাকে কিছু হাদিয়া দিতে চাহিলেন। বাহলুল তাহা প্রত্যাখ্যান করিয়া বলিল, ইহা আপনি যাহার নিকট হইতে লইয়াছেন তাহাকে ফেরৎ দিয়া দিন, ইহাতে আমার কোন প্রয়োজন নাই । খলীফা বলিলেন, বাহলুল! তোমার কোন করজ থাকিলে বল, আমি তাহা পরিশোধ করিয়া দিব। বাহলুল বলিল, কুফার আলেমগণ এই বিষয়ে একমত যে, খন পরিশোধের জন্য ঝণ করা ঠিক নহে। নির্ধারণ করিয়া দেই বাহলুল আকাশের দিকে মাথা তুলিয়া বলিল, হে আমীরুল মোমেনীন! আমি এবং আপনি উভয়ই আল্লাহ তায়ালার পরিবারভুক্ত সুতরাং ইহা কোনক্রমেই সম্ভব নহে যে, তিনি আপনার কথা স্মরণ রাখিবেন আর আমাকে ভুলিয়া যাইবেন ৷ বাহলুলের এই জবাব শুনিয়া খলীফা আর কিছুই বলিলেন না এবং নীরবে যাত্রা শুরু করিলেন। এক যুবকের নসীহত ও শাহাদাত “আবুল আব্বাস হাশেমী ছালেহ ইবনে মামুনের নিকট বর্ণনা করেন, একদিন আমি হারেস মোহাসেবীর নিকট গিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি নিয়মিত নিজের নফসের পাপ-পুণ্যের হিসাব গ্রহণ করেন কি? জবাবে তিনি বলিলেন, হা এক সময় করিতাম বটে । আমি আরজ করিলাম, এখন করেন না কেন? তিনি বলিলেন, এখন আমি নিজেকে গোপন করি। অতঃপর তিনি এক বিস্ময়কর ঘটনার বর্ণনা দিয়া বলেন, একদিন আমি আমার নির্জন কক্ষে বসা ছিলাম । এমন সময় কোথা হইতে, এক সুদর্শন যুবক আগমন করিল। সে আমাকে ছালাম দিয়া একেবারে আমার সম্মুখে আসিয়া বসিয়া পড়িল । আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কে এবং কোথা হইতে আসিয়াছ? সে বলিল, আমি একজন পর্যটক । আমি এমন লোকেদের সঙ্গে সাক্ষাত করিয়া বেড়াই, যাহারা নির্জনে আল্লাহর এবাদতে নিমগন থাকেন। কিন্তু এখানে আসিয়া আমি আপনাকে দৃশ্যতঃ কোন এবাদতে নিমগন দেখিতে পাই নাই । আপনি কোন্‌ ধরনের এবাদত করেন? আমি জবাব দিলাম; আমার উপর কোন বালা-মুসীবত আসিলে আমি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।