দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১৩৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ খলীফার দরবারে উপস্থিত জনৈক সভাসদ আরজ করিল, হে আমীরুল মোমেনীন! এই পত্র দ্বারা সুফিয়ান ছাওরী আপনাকে অপমান করিয়াছে। এই বেআদবীর জন্য তাহাকে কঠোর শাস্তি দেওয়া উচিত । আপনি যদি হুকুম করেন, তবে আমরা এখুনি তাহাকে হাত-পা বাধা অবস্থায় আপনার দরবারে আনিয়া হাজির করিব- যেন তাহার অবস্থা দেখিয়া অন্য সকলেও শিক্ষা গ্রহণ করিতে পারে এবং ভবিষ্যতে যেন আর কেহ আমীরুল মোমেনীনের সঙ্গে বেআদবী করার সাহস না পায়। ব্যক্তি তোমার পরামর্শ গ্রহণ করিয়া প্রতারিত হইবে, সে অত্যন্ত দুর্ভাগা । তোমরা হযরত সুফিয়ান ছাওরীকে এখনো চিনিতে পার নাই । তিনি একজন উঁচু মানের আলেম এবং শরীয়তের যথার্থ পাবন্দ। আমি তাহার কাজে বাধা দিয়া নিজের পরিণতি খারাপ করিতে চাহি না। বর্ণনাকারী বলেন, পরবর্তীতে খলীফা হারুনুর রশীদ হযরত সুফিয়ান ছাওরীর উপরোক্ত পত্রটি সর্বদা সঙ্গে রাখিতেন এবং প্রতি নামাজের পর উহা পাঠ করিতেন । মৃত্যু পর্যন্ত তিনি এই নিয়ম পালন করিয়াছেন। যেই ব্যক্তি প্রতি কাজে আল্লাহকে ভয় করে এবং নিজের নফসের প্রতি নজর রাখে আল্লাহ পাক তাহার উপর রহম করুন। পরকালে মানুষের প্রতিটি কাজেরই হিসাব লওয়া হইবে । দুনিয়াতে যেই ব্যক্তি নেক আমল করিয়াছে, পরকালে সে উহার বিনিময় লাভ করিবে। আর বদকারকে অবশ্যই তাহার পাপের শাস্তি ভোগ করিতে হইবে৷ খলীফার প্রতি বাহলুল মজনুনের নসীহত প্রত্যাবর্তনের সময় কয়েক দিনের জন্য কুফায় যাত্রা বিরতি করেন। পরে তথা হইতে যাত্রা করিলে কুফাবাসীগণ তাহাকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে তাহার সঙ্গে সঙ্গে শহরের উপকণ্ঠ পর্যন্ত আগাইয়া আসে । বাহ্‌লুল মজনূনও সেখানে উপস্থিত ছিল। এই সময় শহরের বালকরা তাহাকে লইয়া তামাশা করিতেছিল। পরে খলীফার সওয়ারী আসিলে বালকরা সরিয়া যায়। বাহলুল উচ্চ স্বরে খলীফাকে ডাকিয়া বলিল, হে আমীরুল মোমেনীন! খলীফা জবাব দিলেন, লাব্বাইক হে বাহলুল! বাহলুল বলিল, আমি হাদীস শুনিয়াছি আয়মান ইবনে নায়েল হইতে, তিনি কুদামা ইবনে আব্দুল্লাহ আমেরী হইতে ৷ তিনি বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফা হইতে প্রত্যাবর্তন করিতে দেখিয়াছি । তিনি উটের উপর সওয়ার ছিলেন। এই সময় কোনরূপ ধাক্কাধাক্কি, মারধর কিংবা হটো-পথছাড় ইত্যাদি হৈ-হল্লার কিছুই ছিল না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।