contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১৩৭ এমনি বিবর্তনশীল যে, এখানে কোন কিছুই স্থায়ী হয় না। বুদ্ধিমান লোকেরা এই ক্ষণস্থায়ী জীবন হইতে পরকালের অনন্ত সফরের পাথেয় সংগ্রহ করিয়া লয়। আবার এক শ্রেণীর লোক ইহকাল-পরকাল উভয় জাহানেই ক্ষতিগ্রস্ত হয়। হে হারুন! আমি তোমাকে সেইসব ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যেই দেখিতেছি, যাহারা নিজেদের দুনিয়াও শেষ করিতেছে এবং আখেরাতও বরবাদ করিতেছে। আমার এই সংক্ষিপ্ত কথাগুলি স্মরণ রাখিয়া সেই অনুযায়ী আমল করিলে তুমি লাভবান হইবে । এখন আমি শেষ করিতেছি । ওয়াস্সালাম । ওব্বাদ তালেকানী বলে, হযরত সুফিয়ান ছাওরীর পত্র লেখা সম্পন্ন হওয়ার পর তিনি উহা আমার দিকে ছুঁড়িয়া মারিলেন। পত্রটি ভাজ করিয়া খামের ভিতর ভরিয়া দিলেন না এবং উহাতে সিল মোহরও লাগাইলেন না । যাহাই হউক, আমি পত্রটি লইয়া রওনা হইলাম ৷ হযরত সুফিয়ান ছাওরীর নসীহত ইতিপূর্বেই আমার অন্তরে ক্রিয়া শুরু করিয়াছিল । আমি কুফার বাজারে আসিয়া উচ্চস্বরে ঘোষণা করিলাম, ভাই সকল! এক ব্যক্তি আল্লাহ পাকের নিকট হইতে পলাতক ছিল। এখন সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিয়াছে। আপনারা কেহ তাহাকে ক্রয় করিবেন কি? আমার এই ঘোষণার পর কতক লোক দেরহাম লইয়া আমার নিকট হাজির হইল । আমি তাহাদিগকে বলিলাম, এইসবে আমার কোন প্রয়োজন নাই, আমার কেবল একটি জুব্বা ও একটি কম্বল চাই । লোকেরা আমাকে জুববা ও কম্বল আনিয়া দিল । আমি রাজকীয় পোশাক খুলিয়া সেইগুলি পরিধান করিলাম । আমার সঙ্গের অন্ত্রটি'ঘোড়ার পিঠে রাখিয়া দিলাম এবং ঘোড়ার লাগাম ধরিয়া খালি পায়ে হাঁটিয়া রওনা হইলাম । রাজমহলে পৌছাইবার পর লোকেরা আমার অদ্ভূত পোশাক, খালি পা, ঘোড়ার লাগাম ধরিয়া পদব্রজে আগমন ইত্যাদি অবস্থা দেখিয়া অবাক হইল । অনেকে তো আমাকে লইয়া দস্তুর মত তামাশা করিতে লাগিল ৷ পরে খলীফাকে আমার উপস্থিতির সংবাদ দেওয়া হইল এবং আমি যথা সময় তাহার খেদমতে হাজির হইলাম ৷ আমার উপর নজর পড়ার সঙ্গে সঙ্গে খলীফার চেহারায় ভাবান্তর দেখা দিল । কিছুক্ষণ পর তিনি দীড়াইয়া উঠিয়া বলিলেন, আক্ষেপ, শত আক্ষেপ! দূত সুযোগের সদ্ব্যবহার করিয়া উপকৃত হইল আর প্রাপক বঞ্চিত রহিল । এই দুনিয়া, দুনিয়ার শাসন ক্ষমতা এবং উহার শান-শওকত দ্বারা আমার কি লাভ হইবে? ক্রমে সকল কিছুই তো একদিন শেষ হইয়া যাইবে এবং আমাকে একা দুনিয়া হইতে বিদায় হইতে হইবে । ওব্বাদ তালেকানী বলে, হযরত সুফিয়ান ছাওরী আমাকে যেইভাবে চিঠি দিয়াছিলেন, চিঠিটি আমি হুবহু সেইভাবেই খলীফার হাতে দিলাম ৷ খলীফা পত্রটি পাঠ করিতে করিতে অঝোর ধারায় কীদিতে লাগিলেন এবং ভয়-আশংকা ও দুর্ভাবনায় তীহার অন্তরাত্মা কাপিয়া উঠিতে লাগিল। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।