দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১৩৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়া দিয়াছ এবং নিজেদের জন্য জালেমদের নেতৃত্ব পছন্দ করিয়াছ। হে হারুন! তুমি রেশমী বস্তু পরিধান করতঃ রাজ সিংহাসনে উপবেশন করিতেছ এবং দরজায় পর্দা ঝুলাইয়া সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে সাদৃশ্য সৃষ্টি করার চেষ্টা করিতেছে । তোমার ফটকে এমন জালেম প্রহরী নিযুক্ত করিয়াছ যাহারা নিরীহ প্রজাদের উপর নির্বিচারে অত্যাচার করে। এইসব প্রহরীগণ নিজেরা শরাব পান করে এবং অপর কেহ শরাব পান করিলে তাহাকে শাস্তি প্রদান করে। নিজেরা ব্যভিচারে লিপ্ত হয় এবং অপর কেহ এই কর্মে লিপ্ত হইলে তাহার উপর শরীয়তের শাস্তি প্রয়োগ করে। অনুরূপভাবে তাহারা নিজেরা চুরি করে এবং অপর কেহ চুরি করিলে তাহার হস্ত কর্তন করে। অর্থাৎ অবস্থা দৃষ্টে মনে হইতেছে যেন শরীয়তের বিধিবিধান তোমার ও তোমার প্রশাসনের জন্য প্রযোজ্য নহে এবং উহা কেবল তোমার প্রজাদের জন্যই নাজিল হইয়াছে। হে হারুন! সেই দিন তোমার কি দশা হইবে যখন আল্লাহ পাকের পক্ষ হইতে ঘোষণা করা হইবে- cs Jeti aD: a] PEA অর্থঃ “একত্ৰিত কর জালেমদিগকে এবং তাহাদের দোসরদিগকে ।” (সূরা আসসাফফাতঃ আয়াত ২২) হে হারুন! তোমাকে এবং তোমার সাহায্যকারী জালেমদিগকে ঘাড়ের সহিত হাত বাধা অবস্থায় আল্লাহ পাকের দরবারে হাজির করা হইবে৷ তোমার ন্যায়পরায়ণতা ছাড়া অন্য কিছু এই বন্ধন খুলিতে পারিবে না । তোমার সহযোগী জালেমগণ তোমার চতুর্দিকে থাকিবে। তুমি দলপতি হইয়া তাহাদিগকে জাহান্নামে লইয়া যাইবে। হে হারুন! আমি যেন তোমার পরিণতি স্পষ্ট দেখিতে পাইতেছি- রোজ কেয়ামতে তোমার ঘাড় ধরিয়া আল্লাহর দরবারে হাজির করা হইয়াছে। তোমার নেকীসমূহ তুমি অপরের পাল্লায় দেখিতে পাইতেছ এবং তোমার নিজের পাল্লায় নিজের গোনাহের সঙ্গে অপরের গোনাহসমূহও দেখিতে পাইতেছ। সেই কঠিন বিপদের দিনে তোমার চতুর্দিকে একের পর এক বিপদ ঘনাইয়া আসিতেছে। হে হারুন! তোমার একজন সত্যিকার হিতাকাংখী হিসাবে আমি তোমাকে নসীহত করিয়া যাইতেছি; আমার কথাগুলি তোমার অন্তরে গাথিয়া রাখিও এবং উহার উপর আমল করিও । প্রজাসাধারণের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করিও এবং উম্মতের ব্যাপারে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে আলোকবর্তিকা হিসাবে গ্রহণ করিও । মনে রাখিও, শাসন ক্ষমতা যদি কোন স্থায়ী বিষয় হইত, তবে কোনভাবেই তুমি তাহা প্রাপ্ত হইতে না। এই শাসন ক্ষমতা যেমন তোমার পূর্ববর্তীদের নিকট স্থায়ী হয় নাই, তদ্রপ তোমার নিকট হইতেও একদিন তাহা ছিনাইয়া লওয়া হইবে । অর্থাৎ এই মর্তলোকের অবস্থাই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।