দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ হী! সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, ইহার চাইতেও মারাত্মক অবস্থা সৃষ্টি হইবে । ছাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইহার চাইতেও মারাত্মক অবস্থা কি হইতে পারে? তিনি বলিলেনঃ তখন তোমাদের কি অবস্থা হইবে, যখন তোমরা ভাল কাজকে মন্দ এবং মন্দ কাজকে ভাল মনে করিবে? ছাহাবীগণ জানিতে চাহিলেন, আয় আল্লাহর রাসূল! এমনও হইবে কি? জবাবে তিনি ফরমাইলেনঃ যেই আল্লাহর হাতে আমার প্রাণ, তাহার শপথ, ইহার চাইতেও কঠিন অবস্থা সৃষ্টি হইবে৷ ছাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইহার চাইতেও কঠিন অবস্থা কি হইতে পারে? তিনি ফরমাইলেনঃ তখন তোমাদের কি অবস্থা হইবে, যখন তোমরা মন্দ কাজের আদেশ করিবে এবং ভাল কাজ করিতে নিষেধ করিবে? ছাহাবায়ে কেরাম আরজ করিলেন, আয় আল্লাহর রাসূল! এমন অবস্থাও হইবে কি? এরশাদ হইলঃ ইহার চাইতেও কঠিন পরিস্থিতি সৃষ্টি হইবে৷ সেই জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তখন আল্লাহ তায়ালা বলিবেন, আমি আমার শপথ করিয়া বলিতেছি, তাহাদিগকে এমন ফেৎ্নায় নিপতিত করিব যে, তাহাদের বুদ্ধিমান. লোকেরা সেই ফেৎ্নায় হতভম্ভ হইয়া যাইবে । হযরত ইকরিমা হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণনা করেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেনঃ যেই ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তোমরা তাহার নিকট দাড়াইও না৷ কেননা, যেই ব্যক্তি সেখানে উপস্থিত থাকে এবং উহার প্রতিবাদ না করে তাহার উপর অভিশাপ বর্ষিত হয়। (অনুরূপভাবে) যাহাকে অন্যায়ভাবে প্রহার করা হয়, তাহার নিকটও দাড়াইও না। কেননা, যেই ব্যক্তি তথায় উপস্থিত থাকিয়া জুলুমের প্রতিরোধ করে না, তাহার উপরও অভিশাপ বর্ষিত হয়। (তাবরানী, বায়হাকী) হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- sds DSU SANT. 2 45 Ll LE GAD SY 4p) অর্থঃ যেই ব্যক্তি এমন কোন স্থানে উপস্থিত থাকে যেখানে সত্য কথা বলা প্রয়োজন হইয়া পড়ে, তবে সে যেন উহা হইতে বিরত না থাকে। কেননা, মৃত্যু নির্ধারিত সময়ের পূর্বে আসিবে না এবং যেই রিজিক তাহার ভাগ্যে আছে উহা হইতেও সে বঞ্চিত হইবে না। (ৰায়হাকী) উপরোক্ত হাদীসের আলোকে ইহা জানা গেল যে, জালেম ও'ফাসেকগণের wWwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।