contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১৩৫ বলিলেন, পত্রটির অপর পৃষ্ঠায় উহার জবাব লিখিয়া দাও। সহচরগণ বলিল, হে আবু আব্বুল্লাহ! ইহা স্বয়ং খলীফার পত্র । সুতরাং একটি ভাল কাগজে উহার জবাব লেখা বাঞ্ছনীয় । কিন্তু তিনি বলিলেনঃ না, আমি যেইভাবে বলিয়াছি সেইভাবেই লিখ । জালেমের পত্রের জবাব উহার অপর পৃষ্ঠায় লেখাই যথেষ্ট । সে যদি এই কাগজটি হালাল উপায়ে সংগ্রহ করিয়া থাকে, তবে উহার ছাওয়াব পাইবে অন্যথায় উহার জন্য তাহাকে শাস্তি ভোগ করিতে হইবে । আমাদের নিকট এমন কোন বস্তু থাকা উচিৎ নহে যাহা কোন জালেম স্পর্শ করিয়াছে। কেননা, উহার ফলে আমাদের দ্বীনদারী ক্ষতিগ্রস্ত হইবে । সহচরগণ জিজ্ঞাসা করিল, চিঠির জবাবে কি লিখিব? তিনি বলিলেন, লিখ- Aye গোনাহগার বান্দা সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মুনজির ছাওরীর পক্ষ হইতে প্রতারিত হারুনুর রশীদের প্রতি, যার ঈমানের স্বাদ বিলুপ্ত হইয়া গিয়াছে। আমি তোমাকে এই বিষয়ে অবগত করার জন্য পত্র লিখতেছি যে, আমি তোমার সঙ্গে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করিয়া দিয়াছি এবং এখন হইতে আমি তোমার শক্রুতে পরিণত হইয়াছি। কেননা, তুমি আমাকে পত্র লিখিয়া জানাইয়াছ যে, তুমি বাইতুল মালের সম্পদ এমন ব্যক্তিদের পিছনে উজাড় করিয়া দিয়াছ, যাহারা উহার প্রকৃত প্রাপক নহে। তুমি কেবল উহা করিয়াই ক্ষান্ত হও নাই; বরং আমাকেও উহার সাক্ষী বানাইয়াছ । অথচ আমি তোমার নিকট হইতে অনেক দূরে ছিলাম এবং তোমার সম্পর্কে আমার কিছুমাত্র অবগতি ছিল না৷ কিন্তু এখন তোমার চিঠির মাধ্যমে তোমার প্রকৃত অবস্থা আমরা জানিতে পারিয়াছি। সুতরাং আমি এবং আমার সেইসব সহচর যাহারা তোমার পরত্রে পাঠ করিয়াছে রোজ কেয়ামতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করিব । এঁ সম্পদ অপচয় করিয়াছ। তোমার এই কাজে কোন্ দলটি খুশী হইয়াছে? ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাহাদিগকে দান করা হয় তাহারা? না জাকাতের কর্মচারী, আল্লাহর পথে জেহাদকারী, মুসাফির, হাফেজ-আলেম, বিধবা, এতীম ইত্যাদি কোন্ শ্ৰেণীটিকে তুমি খুশী করিতে পারিয়াছ? তুমি কি মনে কর যে, দেশের প্রজাসাধারণ তোমার এই কাজটি সস্তুষ্টচিত্তে মানিয়া লইয়াছে? হে হারুন! এখন তুমি বিচার দিবসের হিসাবের জন্য প্রস্তুত হও । শীঘ্রই তোমাকে রাব্বুল আলামীনের দরবারে হাজির হইতে হইবে এবং সেখানে তোমার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করিতে হইবে । কেননা, তুমি এলেম, এবাদত, তেলাওয়াত এবং আল্লাহওয়ালাদের সোহ্বতের ধারাবাহিকতা ছিন্ন ATA Do www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।