দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১৩৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এই কারণে কেহই পত্র লইয়া যাইতে সাহস করিল না। অবশেষে খলীফা ওব্বাদ তালেকানী নামে এক দারোয়ানকে দায়িত্ব দিয়া প্রেরণ করিলেন। যাওয়ার সময খলীফা তাহাকে বিশেষভাবে হেদায়েত দিয়া বলিলেন, কুফা নগরীতে গিয়া তুমি মানুষের নিকট ছওর গোত্রের সন্ধান জিজ্ঞাসা করিবে। সেই গোত্রে গিয়া হযরত সুফিয়ান ছাওরীর কথা জিজ্ঞাসা করিলেই তাহার সাক্ষাত পাইবে । সেখানে তুমি যাহা যাহা দেখিবে ও শুনিবে গভীর মনোযোগের সহিত তাহা স্মরণ রাখিবে যেন ফিরিয়া আসিয়া তাহা হুবহু আমার নিকট বর্ণনা করিতে পার। খলীফার পত্রবাহী দূত কুফার ছওর গোত্রে গিয়া লোকদের নিকট হযরত সুফিয়ান ছাওরীর সন্ধান জিজ্ঞাসা করিল। লোকেরা তাহাকে জানাইল, তিনি মসজিদে অবস্থান করিতেছেন। দূত বলে, আমি সেই মসজিদের দিকে আগাইলাম, কিন্তু আমি মসজিদের নিকটবর্তী হইতেই হযরত সুফিয়ান ছাওরী পানাহ চাহিতেছি। আয় আল্লাহ!! আমি এমন আগস্তুক হইতে পানাহ চাহিতেছি, যাহার আগমন অনিষ্টকর বৈ কল্যাণকর নহে । হযরত সুফিয়ানের এইসব কথার প্রভাবে আমি বিচলিত হইয়া পড়িলাম ৷ পরে যখন তিনি দেখিলেন যে, আমার সওয়ারী মসজিদের সম্মুখে থামিয়াছে এবং আমি সেখানেই অবতরণ করিব তখন তিনি নামাজ পড়িতে শুরু করিলেন। অথচ তখন কোন নামাজের সময় ছিল না । আমি মসজিদের ভিতরে গিয়া দেখিলাম, সেই বুজুর্গের সহচরগণ তাহার সম্মুখে এমনভাবে বসিয়া আছে যেন একদল চোর হাকিমের সম্মুখে হাত-পা বাধা অবস্থায় শাস্তির অপেক্ষা করিতেছে। আমি তাহাদিগকে ছালাম করিলাম, কিন্তু তাহারা মুখে কিছুই না বলিয়া কেবল হাতের ইশারায় ছালামের জবাব দিল। আমি সেখানে ঠায় দাড়াইয়া রহিলাম, কেহ আমাকে বসিতেও বলিল না। ঘটনার শুরু হইতেই আমি বিব্রত বোধ করিতেছিলাম। কিন্তু এই পর্যায়ে আমার মনে রীতিমত ভীতির সঞ্চার হইল । অবস্থা দৃষ্টে ইতিপূর্বেই আমি অনুমান করিয়াছিলাম যে, যেই বুজুর্গ নামাজ পড়িতেছেন প্রখ্যাত সূফি সাধক হযরত সুফিয়ান ছাওরী । আমি সাবধানতার সহিত খলীফার পত্রটি তাহার সন্মুখে রাখিয়া দিলাম । কিন্তু উহার প্রতি নজর পড়ার সঙ্গে সঙ্গে তিনি আঁৎকাইয়া উঠিলেন এবং এমনভাবে আত্মরক্ষা করিলেন যেন সম্মুখে বিষধর সর্প দেখিয়াছেন। নামাজ শেষে তিনি হাতে জামার প্রান্ত জড়াইয়া পত্রটি হাতে লইলেন এবং পিছনে উপবিষ্ট সহচরগণের দিকে তাহা নিক্ষেপ করিয়া বলিলেন, তোমাদের কেহ পত্রটি পাঠ করিয়া দেখ। আমি তো এমন বস্তুতে হাত লাগানো হইতে আল্লাহর পানাহ চাহিতেছি- যাহা কোন জালেম স্পর্শ করিয়াছে। শায়েখের সহচরদের একজন পত্রটিকে এমন ভয়ে ভয়ে খুলিল যেন উহার অভ্যন্তরে বিষধর সাপ মুখ হা করিয়া বসিয়া আছে এবং সুযোগ পাইলেই উহা মানুষকে দংশন করিবে । যাহাই হউক, সে পত্রটি পাঠ করিয়া শোনাইলে শায়েখ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।