দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১৩৩ এবং বিশেষতঃ সেই যুগের প্রখ্যাত বুজুর্গ হযরত সুফিয়ান ছাওরীর সঙ্গে তাহার গভীর সম্পর্ক ছিল। খলীফা হওয়ার পর সেই যুগের প্রায় সকল আলেম সাক্ষাত করিয়া তাহাকে মোবারকবাদ জানান বটে, কিন্তু হযরত সুফিয়ান ছাওরী উহা হইতে বিরত থাকেন। অথচ খলীফা এই সময় আন্তরিকভাবে হযরত সুফিয়ান ছাওরীর সাক্ষাত কামনা করিতেছিলেন এবং তাহার অসাক্ষাত খলীফার নিকট অত্যন্ত পীড়াদায়ক মনে হইতেছিল। পরে তিনি হযরত সুফিয়ানের নিকট এই মর্মে পত্র লিখিলেন- Nf dh ভাই সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মুনজিরের নামে- আম্মা বা’দ, জনাবে মোহতারাম! আপনার ইহা ভাল করিয়াই জানা আছে যে, আল্লাহ পাক মোমেন বান্দাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করিয়াছেন এবং এই সম্পর্ককে নিজের জন্য নিজের সম্পর্কে সাব্যস্ত করিয়াছেন । প্রকাশ থাকে যে, আমি আপনার সঙ্গে যেই সম্পর্ক সৃষ্টি করিয়াছি তাহা ছিন্ন করি নাই এবং আপনার সঙ্গে আমার বন্ধুত্বেরও অবসান ঘটে নাই । বরং আন্তরিকভাবে এখনো আমি আপনার প্রতি উত্তম অনুরাগ ও গভীর আস্থা পোষণ করিতেছি। আমার মাথায় যদি খেলাফতের গুরু দায়িত্ব অর্পিত না হইত, তবে অতি আদবের সহিত আমি আপনার খেদমতে আসিয়া হাজির হইতাম । কেননা, আমার অন্তর আপনার প্রতি অন্তহীন ভক্তি-শ্রদ্ধা ও মোহাববতে পরিপূর্ণ । হে আবু আব্দুল্লাহ! আপনি হয়ত অবগত হইয়াছেন যে, আপনার এবং আমার বন্ধু মহলের মধ্যে এমন কেহ নাই, যে আমাকে মোবারকবাদ জানাইতে আসে নাই"। আমি তাহাদের জন্য বাইতুল মাল উন্ক্ত করিয়া দিয়াছিলাম এবং তাহাদের মধ্যে মূল্যবান উপঢৌকন বিতরণ করিয়াছি এবং উহার ফলে আমি যথার্থ আত্মতৃপ্ত লাভ করিয়াছি। কিন্তু আপনি যেহেতু এখনো আগমন করেন নাই, এই কারণে আপনার প্রতি আমার মনের গভীর অনুরাগ প্রকাশের উদ্দেশ্যেই আজ পত্র লিখিতে বাধ্য হইলাম । একজন মোমেনের সঙ্গে সাক্ষাত করা, তাহার সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা এবং উহা স্থায়ী রাখার কি ফজিলত তাহা আপনার ভাল করিয়াই জানা আছে। সুতরাং আমার এই পত্র আপনার হাতে পৌছাইবার পর কালবিলম্ব না করিয়া আপনি আমার এখানে তাশরীফ আনয়ন করুন। পত্র লেখা সম্পন্ন হওয়ার পর খলীফা উপস্থিত সকলের দিকে তাকাইয়া দেখিলেন। অর্থাৎ পত্রটি হযরত সুফিয়ান ছাওরীর নিকট কে বহন করিয়া লইয়া যাইবে এই বিষয়ে সকলের মতামত জানিতে চাহিলেন। কিন্তু হযরত সুফিয়ান ছাওরীর উষ্ণ স্বভাব ও জালালী তবিয়ত সর্ম্পকে যেহেতু সকলেই অবগত ছিল, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।