contents ১৩২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সকল সুলতান তুচ্ছ আপনার সালতানাতের সম্মুখে । ইহ-পরকালের সকল কিছু আপনার করায়ত্ব । আমাকে এমনসব দুর্ভাবনা হইতে মুক্তি দিন যাহাতে আমি লিপ্ত । আয় আল্লাহ! আপনি তো আমার গোনাহ ক্ষমা করিয়াছেন, আমার ক্রুটি মার্জনা করিয়াছেন এবং আমার মন্দ কাজগুলি ঢাকিয়া রাখিয়াছেন - এই বিষয়গুলি আমাকে আশাব্বিত করিয়াছে যে, আমি আপনার নিকট এমন বিষয় প্রার্থনা করিব- আপন গোনাহের কারণে আমি যাহা পাওয়ার যোগ্য নহি। আমি অবাধে আপনার নিকট প্রার্থনা করিতেছি। নিশ্চয়ই আপনি আমার উপর অনুগ্রহ করেন, আর আমি নিজের উপর অন্যায় করি। আপনি নেয়মত দান করিয়া আমাকে বন্ধু বানান, আর আমি গোনাহ করিয়া আপনাকে অসন্তুষ্ট করি। কিন্তু আপনার উপর আস্থা ও ভরসা, সাহস প্রদর্শনে আমাকে উৎসাহিত করে। আমার উপর আপনার ফজল ও এহসান আগের মতই অব্যাহত রাখুন । নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, দয়ালু ।” রাজরক্ষী বলে, আমি পত্রটি লইয়া যথা সময় খলীফার দরবারে হাজির হইলাম । তাহাকে ছালাম করিতেই তিনি মাথা তুলিয়া আমার দিকে তাকাইলেন ৷ অতঃপর মৃদ হাস্য করিয়া আমাকে বলিলেন, মনে হয় তুমি যাদু জান। আমি বলিলাম, হে আমীরুল মোমেনীন! আল্লাহর শপথ, আমি যাদু জানি না। অতঃপর আমি আনুপূর্বিক ঘটনা বর্ণনা করিলাম । ঘটনার বিবরণ শোনার পর খলীফা বলিলেন, লোকটি তোমাকে যেই কাগজ দিয়াছে, তাহা বাহির কর। আমি পকেট হইতে সেই কাগজটি বাহির করিয়া খলীফার হাতে দিলাম । তিনি বলিলেন, তুমি আজ বড় বাচিয়া গেলে । অন্যথায় আজ তোমাকে অবশ্যই হত্যা করা হইত । অতঃপর তিনি সেই কাগজটি নকল করাইয়া রাখিলেন এবং আমাকে দশ হাজার দেরহাম বখশিশ দিলেন। পরে তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি বলিতে পার, সেই লোকটি কে? আমি এই বিষয়ে অজ্ঞতা প্রকাশ করিলে খলীফা বলিলেন, তিনি হযরত খিজির (আঃ) ৷ খলীফা হারুনুর রশীদের প্রতি হযরত সুফিয়ান ছাওরীর সতর্ক নসীহত আৰু এমরান জওফী (রহঃ) বলেন, খলীফা হারুনুর রশীদ খেলাফতের মসনদে আসীন হওয়ার পর তৎকালীন দেশের প্রায় সকল শ্রেণীর আলেম সাক্ষাত করেন! খলীফাও রাজকোষ উজাড় করিয়া তাহাদিগকে বিপুল পরিমাণে হাদিয়া-তোহফা প্রদান করেন। খলীফা হারুনুর রশীদ খেলাফত লাভের পূর্বে তৎকালীন ওলামায়ে কেরাম ও সূফী-সাধকগণের সাহচর্যে সময় কাটাইতেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।