contents ১৩০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ খলীফা বলিলেন, ওলামায়ে কেরাম আমার নিকট হইতে দূরে সরিয়া থাকে। সে বলিল, আপনার গর্হিত আচরণের কারণেই তাহারা আপনাকে বর্জন করিয়া চলে । আজ হইতে আপনি শাহী ফটক উন্ক্ত করিয়া সশস্ত্র প্রহরা হাস করার নির্দেশ দিন। প্রয়োজনের সময় আম-খাস নির্বিশেষ সকলেই যেন আপনার শরণাপন্ন হওয়ার অধিকার হইতে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করুন । জালেমের নিকট হইতে মজলুমের প্রতিশোধ গ্রহণ করুন এবং জালেমকে তাহার জুলুম হইতে নিবৃত্ত করুন । হালাল উপায়ে সম্পদ আহরণ করুন এবং ইনসাফের সহিত তাহা প্রকৃত প্রাপকদের মধ্যে বিতরণ করুন । আপনি যদি আমার এই পরামর্শের উপর আমল করিতে পারেন, তবে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আজ যাহারা আপনার নিকট হইতে দূরে সরিয়া আছে, কাল তাহারাই আপনার সান্নিধ্যে আসিবে এবং রাষ্ট্র পরিচালনায় সর্বতোভাবে আপনাকে সাহায্য করিবে । খলীফা দোয়া করিলেন, আয় পরওয়ারদিগার! আমি যেন এই ব্যক্তির পরামর্শের উপর আমল করিতে পারি, আমাকে সেই তাওফীক দান কর। এমন সময় হরম শরীফের মোআজ্জিন আসিয়া জানাইল যে, নামাজের সময় হইয়াছে। খলীফা নামাজের তৈয়ারী করিতে লাগিলেন। ইত্যবসরে সেই লোকটি কোথায় চলিয়া গেল। নামাজ শেষে খলীফা সেই লোকটিকে না পাইয়া রাজ রক্ষীকে নির্দেশ দিলেন, এই মাত্র যেই লোকটি আমার সঙ্গে কথা বলিতেছিল, তাহাকে খুঁজিয়া আন । যদি তাহার সন্ধান করিতে না পার, তবে তোমার গরদান উড়াইয়া দেওয়া হইবে। খৌজাখুঁজির পর এক উপত্তকায় গিয়া দেখিল, সেই লোকটি গভীর মনোযোগের সহিত নামাজ পড়িতেছে। ছালাম ফিরাইবার পর রক্ষী নিকটে গিয়া লোকটিকে জিজ্ঞাসা করিল, আপনি কি আল্লাহকে ভয় করেন? লোকটি বলিল, হা! আমি আল্লাহকে ভয় করি । সে পুনরায় জিজ্ঞাসা করিল, আপনি কি তাহাকে চিনেন? লোকটি বলিল, হা! আমি আল্লাহকে চিনি, এইবার রাজরক্ষী বলিল, আপনি যদি আল্লাহর পরিচয় ও মারেফাত হাসিল করিয়া থাকেন এবং তাহাকে ভয়ও করেন, তবে আমার সঙ্গে চলুন। আমীরুল মোমেনীন আপনাকে তলব করিয়াছেন। তিনি শপথ করিয়াছেন, আমি যদি আপনাকে লইয়া যাইতে না পারি, তবে তিনি আমাকে হত্যা করিবেন। লোকটি শান্ত কণ্ঠে জবাব দিল, এখন তো আমি যাইতে পারিব না । তবে আমি না যাওয়ার কারণে তিনি তোমাকে হত্যা করিবেন না । রাজরক্ষী উহার কারণ জিজ্ঞাসা করিলে লোকটি তাহাকে প্রশ্ন করিল, তুমি কি পড়িতে পার? সে বলিল, না আমি পড়িতে পারি না । অতঃপর লোকটি থলি হইতে একটি কাগজ বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিল, এইটি তোমার পকেটে রাখিয়া দাও ৷ ইহাতে প্রশস্ততার দোয়া লিখিত আছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।