দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১২৯ সম্পদ সঞ্চয় করিতেছি, তবে আমি বলিব, এই ক্ষেত্রেও আপনার উদ্দেশ্য সফল হইবার নহে। একবার ভাবিয়া দেখুন, আপনার পূর্ববর্তী বহু শাসক অর্থ-কড়ি ও সোনা-দানার বিপুল সম্ভার গড়িয়া তুলিয়াছিল। এই সম্পদ দ্বারা কি তাহারা নিজেদের ক্ষমতা স্থায়ী করিতে পারিয়াছে? মৃত্যু উপস্থিত হওয়ার পর অর্থবল-জনবল কিছুই তাহাদিগকে রক্ষা করিতে পারে নাই । আপনি ভাবিয়া দেখুন, আল্লাহ পাক যখন ইচ্ছা করিলেন, তখন আপনাকে বিপুল সম্পদের মালিক বানাইলেন ৷ ইতিপূর্বে আপনার এবং আপনার ভ্রাতাগণের সম্পদ কম ছিল- এই অজুহাতে আপনাকে সম্পদ হইতে বঞ্চিত করা হয় নাই । আপনি যদি বলেন যে, বর্তমান অবস্থা অপেক্ষা উন্নত জীবন যাপনের উদ্দেশ্যেই আমি সম্পদ সঞ্চয় করিতেছি, তবে স্মরণ রাখিবেন- পার্থিব সম্পদের কারণে আপনি জীবনে শান্তি লাভ করিবেন, এমন আশা করা অমূলক ৷ বরং একমাত্র নেক আমলের মাধ্যমেই আপনি ইহকাল ও পরকালের স্থায়ী সুখ লাভ করিতে পারেন। হে আমীরুল মোমেনীন! আপনি কোন অপরাধীকে মৃতুদণ্ড অপেক্ষা অধিক কোন শাস্তি দিতে পারেন কি? খলীফা বলিলেন, না। লোকটি বলিল, তবে আপনি এমন রাজ্য দিয়া কি করিবেন যার ক্ষমতা আপনাকে দেওয়া হইয়াছে? আল্লাহ পাক তো কোন নাফরমান বান্দাকে মৃত্যুদণ্ড দেন না। বরং তিনি কঠোর শাস্তির ব্যবস্থা করেন। আপনি সেই দিনের কথা কল্পনা করুন, যেই দিন আল্লাহ্‌ পাক আপনার এই রাজক্ষমতা ছিনাইয়া লইবেন এবং প্রতিটি কর্মের হিসাব দানের জন্য সামনে দীড় করাইবেন। সেই কঠিন দিনে আপনার আজিকার এই রাজক্ষমতা ও ধনৈশ্বর্য কিছুই কাজে আসিবে না। লাগিলেন কিছুক্ষণ পর কান্না প্রশমন হইলে তিনি বলিতে লাগিলেন, হায়! আমার যদি জন্মই না হইত, আমি যদি উল্লেখযোগ্য কোন ব্যক্তি না হইতাম । অতঃপর তিনি নসীহতকারীকে লক্ষ্য করিয়া বলিলেন, এখন তুমি আমাকে বল, আমি কি উপায়ে আমার দেশ ও প্রশাসন নিয়ন্ত্রণ করিব এবং কেমন করিয়াইবা স্বার্থন্বেষী আমলাদের কবল হইতে নিজেকে রক্ষা করিব । আমি তো চতুর্দিকে কেবল বিশ্বাসঘাতক ও স্বার্থপর লোকই দেখিতে পাইতেছি। এমন লোক কোথায় পাইব, যাহারা নিঃস্বার্থভাবে এবং আমানতদারীর সহিত আমার কাজে সহযোগিতা করিবে? লোকটি বলিল, হে আমীরুল মোমেনীন! আপনি উম্মতের শ্ৰেষ্ঠ দ্বীনদার ও পরহেজগার লোকদিগকে আপনার কাছে টানুন। তাহারা আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং রাজ্য পরিচালনায় আমানতদারীর সহিত আপনাকে সহযোগিতা করিবে। খলীফা জিজ্ঞাসা করিলেন, এইরূপ নিঃস্বার্থ পরহেজগার লোক কাহারা?ঃ লোকটি বলিল, হক্কানী উলামায়ে কেরাম । wWwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।