contents ১২৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং তিনি কিছুই শুনিতে পান না । শ্রবণশক্তি হারাইবার কারণে বাদশাহ একেবারে ভাঙ্গিয়া পড়িয়াছেন এবং এই কারণে মাঝে-মধ্যে তিনি কান্নাকাটিও করিতেন । একদিন বাদশাহর উজীর তাহাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি শ্রবণশক্তি হারাইয়াছি, ইহাতে আমার কোন আক্ষেপ নাই । আমার ভাগ্যে যাহা ছিল তাহা হইয়াছে কিন্তু আমার আক্ষেপ হয়, যখন আমি কল্পনা করি যে, আমার মজলুম জনগণ হয়ত ফরিয়াদ লইয়া আমার দরবারে চিৎকার করিতে থাকিবে; কিন্তু আমি উহার কিছুই শুনিতে পাইব না । অতঃপর তিনি নিজেই দৃঢ় প্রত্যয়ের সহিত বলিলেন, শ্রবণশক্তি হারাইয়াছি তাহাতে কি হইয়াছে? আমার দৃষ্টিশক্তি তো এখনো বিদ্যমান । উহা দ্বারাই আমি কাজ চালাইতে পারিব। তোমরা রাজ্যময় ঘোষণা করিয়া দাও, এখন হইতে যাহারা কোনরূপ অন্যায়-অবিচার ও জুলুমের শিকার হইবে, তাহারা যেন লাল পোশাক পরিধান করে। মজলুম ব্যতীত অপর কেহ লাল পোশাক পরিধান করিতে পারিবে না। এই ব্যবস্থার পর তিনি প্রতিদিন সকাল-সন্ধ্যা জনগণের অবস্থা পরিদর্শনে বাহির হইতেন এবং লাল পোশাক দেখিয়াই মজলুমদিগকে সনাক্ত করিতে পারিতেন। অর্থাৎ এইভাবেই তান বধির হওয়ার পরও মজলুম জনগণ যেন ন্যায় বিচার হইতে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করিলেন। আমীরুল মোমেনীন! একবার ভাবিয়া দেখুন, চীনের বাদশাহ ছিলেন একজন অমুসলিম ৷ তাহার পরকালের ভয় ছিল না । তথাপি তিনি নিজ প্রজাদের প্রতি কতটা সদয় ছিলেন এবং ইনসাফ কায়েমে কতইনা আন্তরিকতার পরিচয় দিয়াছেন। আপনি তো একজন মুসলমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। আপনি শ্ৰেষ্ঠ নবী হযরত মোহাম্মদ মোস্তফা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বংশধর । এতসব বৈশিষ্ট্যের পরও আপনি মুসলমান প্রজাদের সঙ্গে সদয় আচরণ করিতেছেন না । তদুপরি আপনি নিজের ব্যক্তিস্বার্থকে দেশ ও জাতির উপরে স্থান দিতেছেন এবং কেমন করিয়া বিপুল ধনৈশ্বর্যের মালিক হওয়া যায় উহার ফিকিরে লাগিয়া আছেন। আপনি যে কি কারণে এত সম্পদ জড়ো করিতেছেন তাহা বোধগম্য নহে। আপনি যদি বলেন যে, আমার আওলাদ-ফরজন্দ ও ভবিষ্যত বংশধরের জন্য এই সম্পদ রাখিয়া যাইতেছি, তবে রাখিয়াছেন। দেখুন, একটি মানবশিশু যখন দুনিয়াতে আসে তখন সে একেবারেই রিক্ত হস্তে আসে এবং এই সময় সে পৃথিবীর একটি কানা কড়িরও মালিক থাকে না । আর পৃথিবীতেও এমন কোন বস্তু থাকে না যার কোন মালিক নাই । অথচ এই অবস্থায়ও আল্লাহ পাক শিশুটিকে তাহার আবশ্যকীয় বস্তু হইতে বঞ্চিত করেন না এবং যখন যাহা প্রয়োজন হয় উহার ব্যবস্থা করিয়া দেন। আপনি যদি বলেন যে, আমার ক্ষমতাকে সুসংহত ও স্থায়ী করার জন্যই আমি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।