contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১২৭ আপনার প্রশাসনের এইসব শীর্ষকর্মকর্তাদের কীর্তিকলাপের কারণে নিম্নস্তরের কর্মচারীগণ তাহাদিগকে ভয় করিয়া চলে। আর সুযোগমত উপঢৌকন দিয়া তাহাদিগকে হাত করিয়া রাখে যেন সাধারণ জনগণের উপর তাহারাও নির্বিচারে জুলুম করিয়া বৈষয়িক সুবিধা আদায় করিতে পারে। অনুরূপভাবে সমাজের বিত্তবান ব্যক্তিগণও আমলাদিগকে ঘুষ দিয়া হাতে রাখে যেন তাহারাও প্রশাসনের পক্ষ হইতে বিবিধ সুযোগ-সুবিধা আদায় করিতে পারে। এইভাবেই গোটা দেশ অন্যায়-অবিচার ও জুলুম-নির্যাতনে ভরিয়া গিয়াছে এবং দুর্নীতিবাজ আমলাগণ আপনার ক্ষমতার অংশীদার হইয়া গিয়াছে। কোন মজলুম যদি ফরিয়াদ লইয়া আপনার নিকট আসিতে চেষ্টা করে, তবে সে যেন কোন অবস্থাতেই আপনার নিকট আসিতে না পারে উহার পাকাপোক্ত ব্যবস্থা করিয়া রাখা হইয়াছে। অনুরূপভাবে আপনি যখন সাধারণ মানুষের অবস্থা পরিদর্শনে যান, তখনও যেন কোন ফরিয়াদী প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ লইয়া আপনার নিকট ঘেঁষিতে না পারে উহার উপরও কড়াকড়ি ব্যবস্থা আরোপ করা হইয়াছে। সাধারণ মনুষের অবস্থা পরিদর্শনের জন্য আপনি একজন পরিদর্শক নিয়োগ করিয়াছেন। কিন্তু এই পরিদর্শকের উপরও আমলাদের পক্ষ হইতে এমন চাপ সৃষ্টি করিয়া রাখা হইয়াছে যে, উহার ফলে ইচ্ছা থাকিলেও সে আমলাদের ভয়ে আপনার নিকট মুখ খুলিতে সাহস পাইতেছে না। আপনি জনগণের অবস্থা পরিদর্শনে যাওয়ার পর কোন মজলুম যদি হিম্মত করিয়া আপনার নিকট আসিয়া কোন অন্বিযোগ করিয়াছে, তবে আপনার আমলাদের নির্দেশে সিপাহীগণ বেদম প্রহারে তাহার জীবন বিপন্ন করিয়া তুলিতেছে। অথচ এইসবই আপনি নীরবে-নির্বিকারে দেখিয়া যাইতেছেন। না জালেমের জুলুমের প্রতিকার করিতেছেন, না মজলুমের উপর ইনসাফ কায়েম করিতেছেন । এক্ষণে আপনিই বলুন, ইসলাম এবং উহার নীতিমালার আর কিছুই কি অবশিষ্ট আছে? না আমরা মুসলমান্কলপে আখ্যায়িত হওয়ার যোগ্য আছি। ইতিপূর্বে বনু উমাইয়্যার শাসন ছিল। তখন রাজ দরবারে কোন মজলুম আসিলে সঙ্গে সঙ্গে তাহার ফরিয়াদ শোনার ব্যবস্থা করা হইয়াছে । দেশের প্রত্যন্ত অঞ্চল হইতে কোন বিচারপ্রার্থী আসিলে আমলাগণ ব্যস্ত হইয়া তাহার প্রয়োজন মিটাইবার ব্যবস্থা করিয়াছে। হে আমীরুল মোমেনীন! একবার আমি চীন সফরে গিয়াছিলাম । তখন সেই দেশের সরকার প্রধান খুব ন্যায় পরায়ন ছিলেন। আমি রাজ প্রাসাদে যাওয়ার পর লোকদের নিকট শুনিতে পাইলাম, বাদশাহ বধির হইয়া গিয়াছেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।