দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১২৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সেই সবের ধারেকাছেও না গিয়া নিজের ভোগ-বিলাস ও সম্পদ সঞ্চয়ের ফিকিরে লাগিয়া গেলেন । আপনি নিজের ও জনগণের মাঝে ইট-সুরকির প্রাচীর, লৌহফটক ও সশস্ত্র প্রহরার ব্যবস্থা করিয়া জনগণ হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। রাজপ্রাসাদে আপনি বন্দী হইয়া আছেন এবং আপনার নিরাপত্তার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করিয়াছেন যে, উহার কারণে সাধারণ মানুষ বিচারের দাবী লইয়া আপনার শরণাপর্‌ হইতে পারিতেছে না রাজকর্মচারীগণকে আপনি অর্থ সংগ্রহ ও কর আদায়ের জন্য পাঠাইতেছেন। আপনার উজীর-মন্ত্রী, সহকারী ও সশস্ত্র প্রহরীদের এক বিরাট বাহিনী সর্বদা আপনাকে পরিবেষ্টন করিয়া রাখে। অথচ তাহাদের কর্তব্য এমন নহে যে, আপনি কিছু ভুলিয়া গেলে তাহারা আপনাকে স্মরণ করাইয়া দেয় বা উত্তম কর্মে আপনাকে সহযোগিতা করে কিংবা রাষ্ট্রীয় কাজে কোন ক্রটির শিকার হইলে তাহারা আপনাকে শোধরাইয়া দেয়। বরং আপনি তাহাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার খুলিয়া দিয়াছেন এবং অন্তর ও সওয়ারী দ্বারা সুসজ্জিত করিয়া জনগণের উপর জুলুম-নির্যাতন চালাইবার কাজে তাহাদিগকে শক্তিশালী করিয়া দিয়াছেন। আপনার এইসব অসাধু লোকেরা দেশের সর্বত্র ঘুরিয়া ঘুরিয়া জনগণের উপর চরম নির্যাতন চালাইতেছে। রাজদরবারে সাধারণ মানুষের আগমন আপনি একেবারেই বন্ধ করিয়া দিয়াছেন এবং প্রহরীদিগকে জানাইয়া দিয়াছেন যেন নির্দিষ্ট কতক ব্যক্তিবর্গ ছাড়া অপর কাহাকেও আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া না হয়। আপনি প্রহরীদিগকে এমন বলিয়া দেন নাই যে, কোন মজলুম ও বিপন্ন নাগরিক যদি লইয়া আসিবে। আপনার প্রশাসনের সর্ককর্মা, উজীর-মন্ত্রী, সহচর ও মোসাহেবগণ যখন দেখিল যে, স্বয়ং খলীফা বিনা অধিকারে বাইতুল মালে সঞ্চিত মুসলমানদের সম্পদ নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করিতেছেন, তখন তাহারাও সরকারী সম্পদ লুটপাট ও খেয়ানতে জড়াইয়া পড়িল । তাহারা মনে আমরা পারিব না কেন? অতঃপর এই কায়েমী স্বার্থবাদীগণ লুটপাটের এই সর্গরাজ্য স্থায়ী রাখার জন্য এইরূপ ব্যবস্থা গ্রহণ করিল যে, তাহাদের অনুমোদন ব্যতীত জনগণের কোন প্রতিনিধি যেন আপনার সঙ্গে সাক্ষাত করিতে না পারে এবং কাহারো পক্ষ হইতে যেন কোনরূপ অভিযোগ আপনার গোচরে না আসে। প্রশাসনের কোন ব্যক্তি যদি আপনার যথার্থ হিতকামনায় রাষ্ট্রের কোন কর্মকাণ্ডের সমালোচনা করিয়াছে তবে সঙ্গে সঙ্গে সেই স্বার্থান্বেষী মহলটি তাহার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তুলিয়া তাহাকে আপনার বিরাগ ভাজন করিয়া কর্মচ্যুত করিয়া ছাড়িয়াছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।