দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১২৫ হযরত খিজির (আঃ)-এর নসীহত মুহাজির বর্ণনা করেন, একবার খলীফা মনসুর পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন মক্কায় অবস্থানকালে তাহার নিয়ম ছিল- প্রতিদিন গভীর রাতে তিনি হরম শরীফ চলিয়া যাইতেন। সেখানে নেহায়েত এতমিনানের সহিত তাওয়াফ ও নফল নামাজ আদায় শেষে ফজরের পূর্বেই তিনি নিজ আবাসে চলিয়া আসিতেন। কেহ জানিতেও পারিত না যে, খলীফা প্রতি রাতে মাতাফে আসিয়া তাওয়াফ ও নামাজ আদায় করিয়া যাইতেছেন। এক রাতে খলীফা তাওয়াফ করিতেছিলেন। এমন সময় তিনি মুলতাযামের নিকট আসিয়া শুনিতে পাইলেন, এক ব্যক্তি দোয়া করিতেছে- আয় পরওয়ারদিগার! নাফরমানী ও ফেৎনা-ফাসাদে দুনিয়া ভরিয়া গিয়াছে এবং হকদারের হক প্রাপ্তিতে জুলুম ও লালসা অন্তরায় হইয়া আছে। এই কথা শুনিয়া খলীফা দ্রুত সেই লোকটির নিকটে গিয়া মনোযোগের সহিত তাহার মোনাজাত শুনিতে লাগিলেন। অতঃপর তিনি মসজিদের এক কোণায় গিয়া বসিলেন এবং খাদেমকে বলিলেন, মুলতাযামের সম্মুখে মোনাজাতরত এ লোকটিকে ডাকিয়া আন । খাদেম গিয়া লোকটিকে বলিল, তোমাকে আমীরুল মোমেনীন ডাকিয়াছেন। লোকটি হজরে আসওয়াদ চুম্বনের পর দুই রাকাত নফল নামাজ পড়িয়া খাদেমের সঙ্গে খলীফার নিকট আসিয়া হাজির হইল । খলীফা তাহাকে জিজ্ঞাসা করিলেন, মোনাজাতের মধ্যে তুমি যে বলিতেছিলে, ফেৎনা-ফাসাদে দুনিয়া ভরিয়া গিয়াছে এবং হকদারের হক প্রাপ্তিতে জুলুম ও লালসা অন্তরায় হইয়া আছে, এইসবের অর্থ কি? তোমার মুখে এইসব অভিযোগ শোনার পর হইতে আমি অন্তহীন পেরেশানী অনুভব করিতেছি। লোকটি আরজ করিল, আমীরুল মোমেনীন! আপনি যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেন, তবেই আমি এইসব অভিযোগের মর্ম খুলিয়া বলিব, খলীফা বলিলেন, আমি তোমাকে অভয় প্রদান করিলাম, তুমি নিশ্চিন্তে সব খুলিয়া বল । এইবার লোকটি বলিল, বস্তুতঃ যেই ব্যক্তির লোভ-লালসার কারণে হকদারের হক প্রাপ্তির পথে অন্তরায় সৃষ্টি হইয়া আছে, সেই ব্যক্তি স্বয়ং আপনি । এই কথা শুনিয়া খলীফা ক্রুদ্ধ হইয়া বলিলেন, হতভাগা! আমার মধ্যে কি কারণে লোভ-লালসা আসিবে? দেশের যাবতীয় সম্পদ এবং ভালমন্দ সবই তো আমার করায়ত্বে । লোকটি বলিল, আপনি যাহাই বলুন না কেন, আপনার মধ্যে যেই পরিমাণ লোভ সৃষ্টি হইয়াছে, অপর কাহারো মধ্যে তাহা হয় নাই । আল্লাহ পাক আপনাকে মুসলমানদের শাসক নিযুক্ত করিয়াছেন। আপনার কর্তব্য ছিল, জনগণের ধর্মকর্ম ও আর্থসামাজিক অবস্থার মানোর্্‌য়ন এবং তাহাদের জানমালের নিরাপত্তা বিধান । কিন্তু আপনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।