contents ১২৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ হে আমীরুল মোমেনীন! আমি ইহাও শুনিয়াছি যে, হযরত ওমর (রাঃ) আল্লাহর দরবারে এইরূপ দোয়া করিয়াছেন, আয় পরওয়ারদিগার! বাদী-বিবাদী আমার আপনজন হউক বা না হউক তাহারা আমার নিকট হাজির হওয়ার পর আমি যদি কাহারো পক্ষপাতিত্ব করি, তবে আমাকে এক মুহূর্তও সুযোগ দিও না। আমীরুল মোমেনীন! সব চাইতে কঠিন কর্ম হইল, আল্লাহর হক আদায় করা । আর আল্লাহ পাকের নিকট সবচাইতে বড় বুজুগী হইল তাকওয়া । যেই ব্যক্তি আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইজ্জত পাইতে চায়, আল্লাহ পাক তাহাকে ইজ্জত দান করেন। আর যেই ব্যক্তি আল্লাহর নাফরমানী করিয়া ইজ্জতের অধিকারী হইতে চায়, আল্লাহ পাক তাহাকে অপমানিত ও লাঞ্চিত করেন। হে আমীরুল মোমেনীন! আপনার আহবানে সাড়া দিয়া আমি আপনাকে এই কয়টি নসীহত করিলাম । এখন আমাকে যাওয়ার অনুমতি দিন- এই কথা বলিয়াই আমি প্ৰস্থানোদ্যত হইলে খলীফা আমাকে ডাকিয়া বলিলেন, আপনি এখন কোথায় যাইবেন? আমি বলিলাম, ইনশাআল্লাহ আমি এখন স্বদেশে আমার পরিবার পরিজনের নিকট যাইব । খলীফা আমাকে অনুমতি দিয়া বলিলেন, আপনি আমাকে বনু মূল্যবান নসীহত করিয়াছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ । আপনার নসীহত সর্বান্তকরণে গ্রহণ করতঃ আমি উহার উপর আমল করার দৃঢ় প্রতিজ্ঞা করিতেছি । আল্লাহ পাক মানুষকে সৎ কাজের তাওফীক দান করেন এবং তিনিই একমাত্র সাহায্যকারী । সুতরাং আমি কেবল আল্লাহ পাকেরই সাহায্য কামনা করিতেছি এবং তাহার উপরই ভরসা করিতেছি । আমার জন্য তিনিই যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক । আমি আশা করিতেছি, ভবিষ্যতেও আমাকে আপনার নেক দৃষ্টি হইতে বঞ্চিত করিবেন না। উপদেশদানে যেহেতু আপনার কোন ব্যক্তিস্বার্থ জড়িত নাই; সুতরাং আপনার উপদেশ ফলপ্রসূ ও গৃহীত । মোহাম্মদ ইবনে মুসইব বলেন, খলীফা মনসুর আওায়ীকে যাবতীয় পাথেয় প্রদানপূর্বক তাহার সফরের আয়োজন সম্পন্ন করার নির্দেশ দিলেন। কিন্তু আওজায়ী অতীব সৌজন্যের সহিত তাহা প্রত্যাখ্যান করিয়া বলিলেন, হে আমীরুল মোমেনীন! এইসবে আমার কিছুমাত্র প্রয়োজন নাই । পার্থিব সম্পদের বিনিময়ে আমি আমার নসীহত বিক্রয় করিতে চাহি না। খলীফা মনসুর যেহেতু ইতিপূর্বেই আওজায়ীর তবীয়ত ও তাহার স্বভাব-প্রকৃতি সম্পর্কে অবগত হইয়াছিলেন, সুতরাং এই বিষয়ে তাহাকে আর পীড়াপীড়ি করিলেন না এবং গভীর শ্রদ্ধা ও সম্মানের সহিত এক অনাড়াম্বর ও ভাবগষ্তীর পরিবেশে তাহাকে বিদায় করিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।