contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১২৩ করিলেন, আল্লাহ তায়ালা জাহান্নামের আগুন জ্বালাইবার নির্দেশ দেওয়ার-পর হাজার বৎসর যাবতৎ সেই আগুন প্রজ্বলিত করা হয়। ফলে উহা লাল বর্ণ ধারণ করে। অতঃপর আরো এক হাজার বৎসর জ্বালাইলে সেই আগুন পাণ্ডবর্ণ ধারণ করে । এইভাবে আরো এক হাজার বৎসর সেই আগুন জ্রালাইবার পর উহার বর্ণ কালো হইয়া যায়৷ অর্থাৎ জাহান্নামের বর্ণ এখন বিভীষিকাময় অন্ধকারাচ্ছন্ন । জাহান্নামের বর্ণ কালো হওয়ার কারণে উহার শিখা দৃষ্টিগোচর হয় না এবং উহা নির্বাপিতও হয় না। সেই আল্লাহর কসম! যিনি আপনাকে সত্য নবীরূপে দুনিয়ায় প্রেরণ করিয়াছেন, জাহান্নামের একটি কীটও যদি দুনিয়ার মানুষকে দেখানো হয়, তবে উহার ভীবৎসতা দেখিয়া সমস্ত মানুষ সঙ্গে সঙ্গে প্রাণ হারাইবে। জাহান্নামের এক বালতি পানি যদি দুনিয়ার সমস্ত পানির সঙ্গে মিশাইয়া দেওয়া হয়, তবে দুনিয়ার সমস্ত পানি এমন বিষাক্ত হইয়া যাইবে যে, উহা যে পান করিবে, সেই মারা যাইবে জাহান্নামের শিকলের একটি কড়া যদি পৃথিবীর পাহাড় সমূহের উপর রাখিয়া দেওয়া হয়, তবে উহার উত্তাপে সমস্ত পাহাড় গলিয়া অস্তিত্বহীন হইয়া যাইবে । কোন স্মানুষকে একবার জাহান্নামে প্রবেশ করাইবার পর যদি পুনরায় তাহাকে দুনিয়াতে আনা হয়, তবে তাহার ভীবৎস অবস্থা ও দুর্গন্ধের কারনে দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুবরণ করিবে। জাহান্নামের উপরোক্ত বিবরণ শোনার পর আল্লাহর হাবীব ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিতে লাগিলেন এবং তীহার সঙ্গে হযরত জিবরাঈলও কাদিলেন। পরে হযরত জিবরাঈল আরজ করিলেন, হে মোহাম্মদ! আপনার তো অগ্র-পশ্চাতের সমস্ত গোনাহ ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে, উহার পরও আপনি কাদিতেছেন কেন? জবাবে তিনি এরশাদ করিলেন, জিবরাঈল! আমি কি শোকরশুজার বান্দা হইব না? অতঃপর তিনি জিবরাইঈলকে জিজ্ঞাসা করিলেন, তুমি তো রুহুল আমীন ও বিশ্বস্ত আত্মা এবং আল্লাহর ওহীর আমানতদার, তুমি কাদিলে কেন? হযরত জিবরাঈল আরজ করিলেন, আমার আশংকা হইতেছে যে, আমার অবস্থা আবার হারুত-মারুতের মত হইয়া যায় কিনা । এই কারণে আমি আমার মর্যাদার উপর ভরসা করিতে পারিতেছি না । মোটকথা, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাঈল (আঃ)-এর ক্রন্দনের ফলে আসমান হইতে আওয়াজ আসিল, হে জিবরাঈল, হে মোহাম্মদ! তোমাদের দ্বারা কোন গোনাহ হওয়া এবং তোমাদিগকে আজাব দেওয়া এই উভয় বিষয় হইতে আমি তোমাদিগকে নিরাপত্তা দান করিলাম । মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ সকল পয়গন্বরের উপর এমন, যেমন জিবরাঈলের শ্রেষ্ঠত্ব ফেরেশতাকুলের উপর । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।